বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ দুর্নীতির খাতে পরিণত করা হয়েছে: বিএনপি

সরকার পরিকল্পিতভাবে বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ দুর্নীতির খাতে পরিণত করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। পরিকল্পিতভাবে জনগণের সম্পদ সরকার লুট করছে বলেও অভিযোগ করেন দলের মহাসচিব।
রাজধানীর গুলশানে ‘মহা বিপর্যয়ে বিদ্যুৎ খাত: গভীর খাদে অর্থনীতি’ নামে গোলটেবিল আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উচ্চমূল্যে বিদ্যুৎ কিনতে ভারতের আদানি গ্রুপের সাথে চুক্তি শুধু অসমই নয়, দুরভিসন্ধিমূলক ও দেশবিরোধী।
সরকারকে পদত্যাগে বাধ্য করতে ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






