রাজনীতি

আওয়ামী লীগ কার্যালয়ে সৈয়দ আবুল হোসেনের জানাযা অনুষ্ঠিত

আওয়ামী লীগ কার্যালয়ে সৈয়দ আবুল হোসেনের জানাযা, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ কার্যালয়ে সৈয়দ আবুল হোসেনের জানাযা অনুষ্ঠিত, নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দ্বিতীয় জানাযা আজ বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জানাযায় অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার মানুষ।

পরে সৈয়দ আবুল হোসেনের প্রতি প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সঙ্গে ছিলেন। মরহুমের প্রতি আরো শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন।

পরে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের স্থান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোথায় সমাবেশ করতে অনুমতি দিবে সেটা পুলিশের সিদ্ধান্ত।

বিষয়:আওয়ামী লীগ সৈয়দ আবুল হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…