প্রবাস সংবাদ

কানাডায় নিহত ফাইরুজ শাফিন মুনমুনের জানাজা সম্পন্ন

বাংলাদেশের একজন নারী শিক্ষার্থী, জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত ফাইরুজ শাফিন মুনমুনের জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থী, পোশাক পরা, ব্যাকগ্রাউন্ডে স্কুল ভবন দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

কানাডার ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ শাফিন মুনমুন (২১) -এর জানাজার নামাজ কানাডার স্থানীয় সময় শনিবার (২২ সেপ্টেম্বর) জোহর নামাজের পর ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে সম্পন্ন হয়েছে।

মুনমুনের জানাজায় বাংলাদেশ কমিউনিটি, ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে গাড়ি চাপায় নিহত হন মুনমুন। তার মরদেহ বর্তমানে ক্যালগেরির ফিউনারেল সার্ভিসে (হিমঘরে) রাখা হয়েছে। এই সপ্তাহে ঢাকায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে তার মরদেহ।

মুনমুনের বাবা-মা দু’জনই ডাক্তার এবং ঢাকায় থাকেন। মুনমুন এ বছর ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স-এর তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

তিনি ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যান্য ছাত্রীদের সাথে একটি ভাড়া বাসায় থাকতেন। মুনমুন বিশ্ববিদ্যালয় ক্লাসে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান।

মুনমুনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং বাংলাদেশী কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বিষয়:গাড়ি চাপায় নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…