লেখালেখিতে জীবনের নানা অধ্যায় তুলে ধরতে চান সাবেক রাষ্ট্রপতি
সাবেক রাষ্ট্রপতি জীবন ও কর্মের স্মৃতিচারণা করছেন, পটভূমিতে বাংলা ভাষায় লেখা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
অবসর জীবনে লেখালেখির মাধ্যমে নিজের ব্যক্তি ও রাজনৈতিক জীবনের নানা অধ্যায় তুলে ধরার কথা জানিয়েছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে দেয়া সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর রাজনৈতিক নেতাদের কেমন ভূমিকা ছিলো, সেটিও তুলে ধরতে চান তিনি। তবে কোন কোন লেখা নিজের মৃত্যুর ১০ বছর পর যেনো প্রকাশ করা হয় সে ইচ্ছের কথাও জানিয়েছেন তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






