চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ০১, জুন ২০২৩
অর্থনীতি
A A

জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে এ বার নিজে পড়ে তিনি পুরো প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন না। অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে এবারের বাজেট উপস্থাপন করা হচ্ছে। 

বাজেট উপস্থাপনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে বাজেট উপস্থাপনের অনুমতি চেয়ে অর্থমন্ত্রী বলেন: মাননীয় স্পিকার এ পর্যায়ে আমার বাজেট বক্তৃতাটি অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে এ মহান সংসদে্ উপস্থাপন করছি। পূর্ণাঙ্গ বাজেট বক্তৃতাটি বিস্তারিত তথ্যাদিসহ টেবিলে উপস্থাপিত আছে। এটাকে পঠিত বলে গণ্য করার জন্য আপনার কাছে বিনীত ভাবে অনুরোধ করছি।

বৃহস্পতিবার ১ জুন বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেন তিনি। অর্থমন্ত্রী হিসেবে এটি তার পঞ্চম বাজেট।

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা যা বর্তমান বাজেটের চেয়ে ১২ দশমিক ৩/৪ শতাংশ বড়। এই বিশাল ব্যয় মেটাতে আয় ধরা আছে প্রায় ৫ লাখ কোটি টাকা। বাজেট ঘাটতির পরিমাণ ২ লাখ ৬১ হাজার ৭৬৫ কোটি যা জিডিপির ৫.২%। বছর শেষে জিডিপির আকার হবে ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭.৫% আর মূল্যস্ফীতি ৬%।

বর্তমান মেয়াদে সরকারের পঞ্চম ও আগামী নির্বাচনের আগে শেষ বাজেট। এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের তিন মেয়াদের টানা ১৫তম বাজেট এটি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

এর আগে প্রস্তাবিত বাজেট অনুমোদনে দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর দেন।

অর্থমন্ত্রী যে বাজেট বক্তব্য দেবেন তার শিরোনাম দেওয়া হয়েছে- ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় বাজেট ২০২৩-২৪
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে ৫টি পানীয় পানিশূন্যতার জন্য দায়ী

পরবর্তী

সংগীতশিল্পীদের সাথে ঐশীর অন্যরকম হলুদ সন্ধ্যা

পরবর্তী

সংগীতশিল্পীদের সাথে ঐশীর অন্যরকম হলুদ সন্ধ্যা

মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে ৬ শতাংশ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT