চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

গত বছর হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল রোববার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এইদিন, জাতীয় ভোটার দিবস উদযাপনের পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে জুনে। আইনি জটিলতা থাকলেও নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোট দেয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন।

চলতি বছরের ২ জানুয়ারি ২০২৪ সালে হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে নতুন করে যুক্ত হয় আরও ১৮ লাখ ৩৩ হাজার ভোটার। এতে সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ কোটি ৩৭ লাখে। আপত্তি শুনানি শেষে রোববার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

প্রত্যাশিত সংখ্যায় নতুন ভোটার অন্তর্ভুক্ত না হওয়ায় এবং মৃত ভোটার বাদ না যাওয়ায় এই তালিকা অসঙ্গতিপূর্ণ জানিয়ে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ শুরু করে নির্বাচন কমিশন। ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে তারা এবার অন্তর্ভুক্ত হচ্ছেন।

এদিকে এবারের ভোটার দিবসে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি ও নির্বাচন ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামানের সই করা এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ভোটার দিবস উপলক্ষ্যে মাঠপর্যায়ে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে র‌্যালি, আলোচনা সভা আয়োজন করা হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে নির্বাচন ভবনে। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্য হতে ১০ জন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, ইউএনডিপির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে অবজার্ভার গ্রুপ থেকে কিছু ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে।

নির্বাচন কমিশন বলছে, হালনাগাদ সঠিকভাবে হলে প্রায় ৬২ লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায়। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার এবং বাদ পড়া ভোটার মিলিয়ে রেজিস্ট্রেশন করেছেন ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক। এদিকে মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৭ লাখ।

Reneta

ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর হালনাগাদ শেষে ২ মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। সে অনুযায়ী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদ শুরু হয়েছে তাতে এই তালিকার খসড়া প্রকাশ হওয়ার কথা ২০২৬ সালের জানুয়ারিতে। সেক্ষেত্রে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে ২০২৪ সালের তালিকা যা মার্চের দুই তারিখ প্রকাশ হবে তা নিয়েই ভোট করতে হবে কমিশনকে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হবে। তবে কোন তারিখ পর্যন্ত সময় দেয়া হবে নতুন ভোটারদের তা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।

ইসি সচিব আরও জানান, ৩০ জুনের মধ্যে নতুন তালিকা প্রস্তুত করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশনির্বাচন কমিশনভোটার তালিকা আইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চকরিয়ার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

পরবর্তী

জ্বালানি তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত

পরবর্তী

জ্বালানি তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত

শরীয়তপুরে গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT