চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হলো মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০২৩
জনপদ, বান্দরবান
A A
মারমা সম্প্রদায়ের মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উৎসবের ছবি, ধর্মীয় অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবান শহরে মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব মাহা ওয়াগোয়াই পোয়েঃ ও প্রবারণা পূর্ণিমার প্রথম দিন উদযাপিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মানুষের সুখ ও শান্তি কামনা করে বান্দরবান কালাপাড়া স্বর্ণমন্দিরে প্রার্থনায় হাজার হাজার ভক্ত ও অনুসারীদের সাথে যোগ দেন।

এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পর্যায়ক্রমে বন্দনা, পঞ্চশীল, অষ্টশীল, দেশনা, দানীয় সামগ্রী বিতরণ, বৌদ্ধ ধ্বজ উত্তোলন ও হাজারো প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেওয়ার পর চুলামণী জাদীর উদ্দেশ্যে ফানুস উৎসর্গ করেন।

গতকাল রবিবার (২৯ অক্টোবর) রাতে বান্দরবান শহরের কালাপাড়া স্বর্ণমন্দিরে মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব মাহা ওয়াগোয়াই পোয়েঃ ও প্রবারণা পূর্ণিমার দুইদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে হাজারো ভক্তকূলের সাথে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বন্দনায় অংশ নেন।

Banglabid

এ উৎসবের মাধ্যমে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বন্দনা করা হয়। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় প্রতিটি মানুষের মনে সুখ বয়ে আনার প্রার্থনা করা হয়। প্রাণের মিলনমেলা এই উৎসবের মাধ্যমে যা কিছু সুন্দর; যা কিছু সত্য, তারই বন্দনা করা হয়। এই উৎসবের মাধ্যমে নতুনভাবে আশাগুলো আবারও সঞ্চারিত হবে এ প্রত্যাশা সকলের মনে। এ উৎসব নব জীবনের নব যাত্রার সন্ধিক্ষণে সকল মানুষকে স্বাগত জানায়। মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় প্রাণে প্রাণ মিলিয়ে ওয়াগ্যোই মিলনমেলায় সকলে সমবেত থাকার আহ্বান জানানো হয় প্রার্থনায়।

আতশবাজি, রং-বেরংয়ের বর্ণিল ফানুসের ঝলকানি আর ময়ুরপঙ্খীর আদলে তৈরি মাহারথ টানা উৎসবের মধ্যে দিয়ে মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ’ (প্রবারণা পূর্ণিমা) উদযাপনে মারমা সম্প্রদায়রা মেতে উঠে। উৎসবে বাহারি বর্ণিল ফানুসের উড্ডয়ন, জ্বালানো হয়েছে হাজারো মানুষের হাজারো মোমবাতি, রাতের আকাশে আতশবাজির ঝলকানি, মন্দিরে ছোয়াইং ও অর্থ দান, বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক ও তৎপর থেকে বান্দরবান শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিল।

হাজারো ভক্ত অনুসারীর মধ্যে এসময় বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজমী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, বান্দরবান পৌর মেয়র শামসুল ইসলাম, বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অমল কান্তি দাশ, বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক, সদর উপজেলার কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমাসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Reneta

উৎসবের দ্বিতীয় দিন উপলক্ষ্যে আজ বান্দরবানের সমস্ত জেলা জুড়ে বইছে আনন্দের বন্যা, চলছে নানা আয়োজন। বিভিন্ন সুস্বাদু মিষ্টান্ন খাবার তৈরিতে ব্যস্ত মারমা নারীরা। আষাঢ়ের পূর্ণিমার পর থেকে তিন মাস বর্ষাবাস পালন শেষে শুরু ওয়াগ্যোয়াই পোয়ে। প্রতি বছর পূর্ণিমার এই তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করে প্রবরণা পূর্ণিমা, আর প্রবরণা পূর্ণিমাতে মারমা সম্প্রদায়ের মানুষ পালন করে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর আজ সোমবার সকাল থেকে মহা মঙ্গল রথযাত্রায় অংশ নিয়ে বান্দরবান শহরের বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। রাজগুরু বৌদ্ধ বিহার, উজানী পাড়া বৌদ্ধ বিহারে সাজ সাজ রব ও উৎসবে মুখরিত হয়ে ওঠে ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বীর বাহাদুর উশৈসিং এমপিমারমা সম্প্রদায়মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ ও প্রবারণা পূর্ণিমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT