চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েকে লুকিয়ে জামাতাকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন শ্বশুর-শাশুড়ি

জাহিদ হাসান শাকিলজাহিদ হাসান শাকিল
৭:২৫ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৪
জনপদ, নেত্রকোনা
A A

নেত্রকোণার কেন্দুয়ায় নিজের মেয়েকে লুকিয়ে পাচার, হত্যা ও গুমের মিথ্যা মামলা করে জামাতাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন শ্বশুর-শাশুড়িসহ খালা শাশুড়ি।

বুধবার (১০ জুলাই) দুপুরে শহরের কাটলি এলাকায় জেলা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে জেলা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এ তথ্য জানান।

শ্বশুর-শাশুড়ি হচ্ছেন, উপজেলার চন্দ্রলাড়া গ্রামের আব্দুল খালেক, তার স্ত্রী রোকেয়া আক্তার এবং একই গ্রামের আঙ্গুরা আক্তার। জামাতা হলেন, উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বিদ্যা মিয়া। তার স্ত্রী আব্দুল খালেকের মেয়ে রিয়া আক্তার। বিদ্যা মিয়া ও রিয়া আক্তার দম্পতির ৫ বছরের একটি শিশু সন্তান রযেছে।

এর আগে, মঙ্গলবার (৯ জুলাই) সকালে ঢাকার তুরাগ থানা এলাকার শহিদুল্লাহর বাসা থেকে রিয়া আক্তারকে উদ্ধার করে পিবিআই।

শাহীনুর কবীর বলেন, গত ২৩ এপ্রিল স্বামী বিদ্যা মিয়া তার স্ত্রী রিয়াকে অজ্ঞাত স্থানে পাচারের পর হত্যা করে গুম করেছে মর্মে আদালতে একটি মামলা দায়ের করেন রিয়ার বাবা আব্দুল খালেক। আদালত পিবিআইকে তদন্তভার দিলে তথ্য প্রযুক্তির সাহায্যে রিয়াকে উদ্ধার করা হয়। পরে রিয়া ও তুরাগ এলাকার বাসার মালিক শহীদুল্লাহর স্ত্রী আলেয়া আক্তার এই সাজানো মামলার ঘটনার পুরো বর্ণনা দেন পুলিশের কাছে।

অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির আরও জানান, ঠিক কী নিয়ে বিরোধ থেকে জামাতার বিরুদ্ধে মামলা করেছিলেন শ্বশুর আব্দুল খালেক তা এখনও স্পষ্ট না। তবে প্রাথমিকভাবে ধারণা, অর্থনৈতিক বা অন্য কোন কারণেই তাদের মাঝে বিরোধ চলে আসছিল। তবে নানা দিক মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে। শ্বশুর আব্দুল খালেক একটি হত্যা মামলায় সাত বছর জেল খেটেছেন বলেও জানান তিনি। গত প্রায় দেড়মাস ধরে আব্দুল খালেক ও তার স্ত্রী লুকিয়ে রাখা তাদের মেয়ে রিয়ার সাথে ফোনালাপ করে আসছিলেন। গত ১৫ দিনে তারা রিয়ার সাথে ২২ বার ফোনালাপ করেছেন। এরই সূত্র ধরে আমরা তদন্ত কাজ এগিয়ে নেই।

Reneta

মিথ্য মামলার ঘটনা সামনে আসার পর বিদ্যা মিয়ার আবেদনের প্রেক্ষিতে তার শ্বশুর, শাশুড়ি ও খালা শাশুড়ির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাল্টা মামলা হয় কেন্দুয়া থানায়। এই মামলায় রিয়া আক্তারকে স্বাক্ষী করা হয়েছে। তদন্ত কর্মকর্তা আমিনুজ্জামান জানান, রিয়া আক্তার উদ্ধারের পর থেকে তার বাবা, মা ও খালা পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জামাতানেত্রকোণাশ্বশুরশ্বাশুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT