কক্সবাজার

সেফটিক ট্যাংকে নেমে দুই সন্তানের পর মারা গেলেন পিতাও

তিন পুরুষের ছবি, সবাই মুসলিম পোষাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন পুরুষের ছবি, সবাই মুসলিম পোষাক পরিহিত, বিভিন্ন বয়সের।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়ায় সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় তাদের পিতারও মৃত্যু হয়েছে।

আজ ১০ আগস্ট বৃহস্পতিবার ভোররাত ৩ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মুর্মূষু অবস্থায় মারা যান বাবা আনোয়ার হোসেন। তাকে প্রথমে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৭৮ বছর বয়সে সেখানেই মৃত্যু হয় তার।

গতকাল বুধবার রাত ১১টায় চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় একটি সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মারা যান চকরিয়ার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন (৫০) এবং তার ভাই শহীদুল ইসলাম (২২)।

চকরয়িা থানার ওসি জাবেদ মাহমুদ জানান, গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে চকরিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আনোয়ার হোসেনের বসত ভিটাও পানিতে তলিয়ে যায় এবং তার বাড়ীর সেফটিক ট্যাংকে পানি ঢুকে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। রাতে বন্যার পানি নামলে, ট্যাংকের বর্জ্য পরিস্কার করতে প্রথমে নামে তার ছোট ছেলে, তার সাড়াশব্দ না পেয়ে বড় ছেলে ছোট ভাইয়ের কি হয়েছে দেখতে নামলে তারও সাড়াশব্দ না পাওয়ায় বৃদ্ধ বাবাও নামে ট্যাংকে।

কারো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্য ও কয়েকজন আত্মীয় তিনজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে। রাত ১১ টার দিকে ২ ছেলেকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত ঘোষণা করা হয়। পরদিন মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের পিতারও মৃত্যু হয়ে।

বিষয়:সেফটিক ট্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…