চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে কৃষক হত্যার ৯ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

মহিউদ্দিন মুরাদ মহিউদ্দিন মুরাদ
১১:৫৬ পূর্বাহ্ণ ০৭, মে ২০২৩
জনপদ, লক্ষ্মীপুর
A A

লক্ষ্মীপুরের রামগতির চরআফজল গ্রামে কৃষক সেকান্দর আলী হত্যার ৯ দিনেও কোনো আসামী গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ এবং নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার। ক্ষেতের সয়াবিন কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ আপন ভাতিজাদের হাতে খুন হন সেকান্দর আলী।

গত ২৯ এপ্রিল শনিবার সন্ধ্যায় নিজবাড়ী মৌষের বাড়ীর দরজায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর ওই দিন রাতে নিহতের মেয়ের জামাই মোসলে উদ্দিন নিজে বাদী হয়ে রামগতি থানায় হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ৯ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি কোনো আসামী। এজহারভুক্ত আসামীদের মধ্যে রয়েছে আব্দুর সহিদের পুত্র খোকন, হারুন ও রিপন এবং অজ্ঞাত আরও ৭-৮জন। মামলা করায় নিহতের পরিবারের ওপর বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

পিতার মৃত্যুর পর ওমান ফেরত দুই ছেলেসহ পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে তারা। সুদূর চরাঞ্চলে নিজ বাড়ীতে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দ্রুত আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছেন নিহতের পরিবার।

এসময় উপস্থিত ছিলেন বাদী মোসলেউদ্দিন, নিহতের স্ত্রী বিবি সকিনা বেগম, ছেলে মো. বাবলু, নোমান ইউছুফ, মেয়ে দিনারা বেগম, মিনারা বেগম, রাণী বেগম, রিনা বেগমসহ অন্যান্য স্বজনরা।

এ ব্যাপারে রামগতি থানার ওসি মো. আলগমীর হোসেন বলেন, আসামীদের ধরার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তাদের পাকড়াও করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামীগ্রেফতারলক্ষ্মীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন

বঙ্গভবনের পরের বাসিন্দা হিসেবে যেসব নাম আলোচনায়

জুলাই ২৬, ২০২৬

বিশ্বকাপের পর নেমেই নেইমারের জোড়া গোল

জুলাই ২৬, ২০২৬

মেসিকে ছাড়া মিয়ামির আরেকটি জয়, দুই ম্যাচে গোল সুয়ারেজের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘নউল’, আঘাত হানবে যেখানে

জুলাই ২৬, ২০২৬

টেলিভিশন সাংবাদিকদের জন্য নীতিমালা ও সুনির্দিষ্ট বেতন কাঠামো বাস্তবায়নের দাবি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT