চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের ব্যর্থতায় এত প্রাণহানী: মির্জা ফখরুল

সাদিকুর রহমান সাকীসাদিকুর রহমান সাকী
২:১৭ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: ঢাকা ও চট্টগ্রামে বিস্ফোরণ হয়েছে। যাদের জন্য মারা যাচ্ছে তাদের বিচার করতে হবে। সরকারের ব্যর্থতা, বিভাগগুলোর ব্যর্থতায় এ প্রাণহানি হয়েছে।

সিলেট মহানগর বিএনপির কাউন্সিল ও সম্মেলনে নগরীর রেজিস্ট্রারি মাঠে শুক্রবার ১০ মার্চ সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে আজ ভয়াবহ নির্যাতন নিপীড়ন চলছে। আজকে কোথাও কোনো আইনের শাসন নেই। আমাদের আন্দোলন শুরু হয়েছে। গত আগস্ট থেকে ১৭ জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন। প্রায় সকল নেতাকর্মীকে মামলার আসামি করা হয়েছে। সরকারের একটাও ভালো কাজ নেই। তারা সমাজকে দূষিত করে ফেলেছে। তারা সংবিধানকে বার বার কাটা ছেঁড়া করে অকার্যকর সংবিধানে পরিণত করেছে। বাহাত্তরের সংবিধানের মুল ভিত্তি নষ্ট করেছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির হয়েছে। দিনের বেলায় চড়থাপ্পড় দিয়ে ১১ কোটি টাকা লুট হয়েছে, আবার উদ্ধারও হয়েছে। বিদ্যুৎ সেক্টরে লুট হচ্ছে। আদানির সাথে চুক্তিতে দেড়লক্ষ কোটি টাকা লোকসান হবে। চুক্তির ফলে বিদ্যুৎতের দাম দ্বিগুণ হবে। বেশি দামে কয়লা কিনতে হবে।

এর আগে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে দুটি ধারা চলমান। একটি লুটপাটের ধারা, অন্যটি বিএনপির তৃণমূলের গণতন্ত্র প্রতিষ্ঠার ধারা।

সিলেট মহানগর বিএনপির আহবায়ক আবদুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, এনামুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

Reneta

বিকেলে কাউন্সিল ও গোপন ভোটের মাধ্যমে সিলেট জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন ১ হাজার ৯১৭ জন কাউন্সিলর ও ডেলিগেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীরসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT