চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক লিডারশিপ পুরস্কার পেলেন ‘নগদ’র নির্বাহী পরিচালক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশের অর্থনৈতিক খাতে অনন্য নেতৃত্বগুণের জন্য একটি আন্তর্জাতিক লিডারশিপ পুরস্কার পেয়েছেন ‘নগদ’ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম। যুক্তরাজ্যভিত্তিক আর্থিক জার্নাল ‘বিজনেস ট্যাবলয়েড’ মো. সাফায়েত আলমকে নিজের কর্মক্ষেত্রে তার কৌশলগত, টেকসই ও দূরদর্শী পদক্ষেপের জন্য ‘ভিশনারি লিডার ইন ডিজিটাল ফাইন্যান্স’ হিসেবে পুরষ্কৃত করেছে।

টেলিকমিউনিকেশন্স, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং ডিজিটাল ফাইন্যান্স (ডিএফএস) খাতে মো. সাফায়েত আলমের দীর্ঘ ২৬ বছরের বর্ণিল ক্যারিয়ার রয়েছে। বাংলাদেশের বাণিজ্যিক খাতে তিনি নিজের অসংখ্য অবদানের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। বিশ্বের দ্রুততম বর্ধনশীল ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’- এর একজন নির্বাহী পরিচালক হিসেবে তিনি এই প্রতিষ্ঠানের উত্থানে নিজের কৌশলগত পদ্ধতি দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। একজন নির্বাহী পরিচালক হিসেবে ‘নগদ’-এর বিভিন্ন মাইলফলক স্পর্শ করায় রয়েছে তার গুরুত্বপূর্ণভূমিকা। দেশের বাণিজ্য খাতে তার এসব অসামান্য অবদানকে স্বীকৃতি দিতেই তাকে ‘ভিশনারি লিডার ইন ডিজিটাল ফাইন্যান্স’ খেতাব দিয়েছে বিজনেস ট্যাবলয়েড।

২০১৯ সাল থেকে বিশ্ব জুড়ে বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিদের মেধা ও দক্ষতার ওপর ভিত্তি করে তাদের স্বীকৃতি দিয়ে আসছে বিজনেস ট্যাবলয়েড। প্রতি বছর এই প্রকাশনাটির পছন্দ করা লোকেদের ভেতর থেকে মনোনীতদের মূল্যায়ন করে থাকে একটি স্বতন্ত্র কমিটি। উদ্ভাবন, স্বচ্ছতা, নেতৃত্ব এবং বিভিন্ন মানদণ্ড এই পুরস্কার প্রদানের ক্ষেত্রে বিবেচিত হয়।

Banglabid

এই বছর পত্রিকাটি বিশ্ব জুড়ে এমন ১০ জন লিডারকে সম্মাননা জানিয়েছে ও পুরস্কার দিয়েছে। যারা অর্থনীতিতে নিজেদের অসাধারণ কাজ দিয়ে বৈপ্লবিক কোনো পরিবর্তন এনেছেন। বাংলাদেশের ফিনটেক খাত থেকে এই পুরস্কার পাওয়া প্রথম ব্যক্তি হলেন ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম।

‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম এই পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার অবদান ও কাজকে যে এমন অভিজাত একটি পত্রিকা স্বীকৃতি দিয়েছে, সে জন্য আমি খুবই সম্মানিত বোধ করছি। নগদ এই সময়ে বেশকিছু পরিস্থিতি বদলে দেওয়া উদ্যোগ নিয়েছে, যা দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে বিরাট প্রভাব ফেলেছে। বিশ্বের দ্রততম বর্ধনশীল ফিনটেক প্রতিষ্ঠানের যাত্রা পথে কিছুটা অবদান রাখতে পারায় আমি গর্বিত।’

২০২২ সালে এই পুরস্কার পাওয়া আরও উল্লেখযোগ্যরা হলেন, গ্রিনএন্টারটেইনার অব দ্য ইয়ার আরব আমিরাতের মাতেও বোফা, রিয়েল এস্টেট খাতে অসামান্য অবদান রাখায় আরব আমিরাতের এসওয়াই ক্যাপিটাল এস্টেটসের শহীদ ইউসুফ, বেস্ট এইচআর ট্রান্সফরমেশনাল লিডার আরব আমিরাতের এডিএনওসি ডিস্ট্রিবিউশনের ড. শানাবাস কোয়া, ব্যাংক খাতে অসামান্য অবদান রাখায় ওমানের জায়িদ আল আব্দুল লাতিফ, সেরা স্যাটেলাইট এক্সিকিউটিভ হিসেবে সিঙ্গাপুরের ক্রিস্টিয়ান প্যাট্রো, সেরা ব্যাংকিং চেয়ারম্যান হিসেবে কাজাখস্তানের অভয় সারকুলভসহ আরও অনেকে এই পুরস্কার পেয়েছেন।

Reneta

এর আগে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’কে ‘২০২০ সালের সেরা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবা প্রদানকারী’ হিসেবে পুরস্কার দেয় বিজনেস ট্যাবলয়েড। ২০১৯ সালের মার্চ মাসে যাত্রা শুরু করার পর দেশের দ্বিতীয় বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠান ‘নগদ’ এরই মধ্যে অনেক পুরস্কার ও স্বীকৃতি পেয়েছে। এসব পুরস্কারের মধ্যে আছে বিশ্ব তথ্য ও প্রযুক্তিবিষয়ক সার্ভিস এলায়েন্সের (ডব্লিউআইটিএসএ) দেওয়া ‘ডিজিটাল অপরচুনিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ পুরস্কার বা ‘২০২০ সালের সেরা ফিনটেক স্টার্টআপ’ পুরস্কারসহ আরও বেশকিছু পুরস্কার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তা ঝুঁকি এড়াতে কেনা হচ্ছে আরও ২২ বিয়ারিং প্যাড

আগস্ট ১৩, ২০২৬

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬

গাজীপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

হাতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগস্ট ১৩, ২০২৬

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT