চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবেশ-জলবায়ু ইস্যুতে এডিবির সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, পরিবেশ
A A
পরিবেশ উপদেষ্টার সাথে এডিবির সহযোগিতা বিষয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নদী দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও মানুষ-হাতি সংঘাত মোকাবিলায় এডিবির সহযোগিতা চেয়েছেন।

তিনি দেশের আটটি বিভাগের আটটি প্রধান নদীর পুনরুদ্ধার পরিকল্পনার কথা তুলে ধরে ঢাকার আশপাশের নদীগুলোর পরিষ্কার কার্যক্রমে এডিবির অগ্রাধিকারমূলক সহযোগিতা কামনা করেন।

সহজ শর্তে ঋণ সহায়তা নিশ্চিত করার পাশাপাশি তিনি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন, লবণাক্ততার প্রবেশ, জলাবদ্ধতা ও মানুষ-হাতি সংঘাত মোকাবিলায় এডিবির সহযোগিতা চান।

আজ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং আজ রাজধানীর বন অধিদপ্তরে পরিবেশ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা কামনা করেন।

এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং জানান, আগামী পাঁচ বছরে বাংলাদেশকে প্রতি বছর ১ বিলিয়ন ডলার সহজ শর্তে ঋণ সহায়তা দেবে এডিবি। তিনি বলেন, এডিবি বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে অনুদানসহ আর্থিক সহায়তা বাড়াবে। তিনি নদী পরিষ্কার প্রকল্পে আগ্রহ প্রকাশ করেন এবং নদী পুনরুদ্ধার উদ্যোগগুলোকে জাতীয় অভিযোজন পরিকল্পনায় (NAP) অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। এছাড়া, প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং জনপরামর্শ বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

এ বৈঠকে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব, প্রধান বন সংরক্ষক এবং পরিবেশ মন্ত্রণালয় ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বৈঠকে বাংলাদেশে জলবায়ু সহনশীলতা এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে এডিবির প্রতিশ্রুতির বিষয়টি গুরুত্ব পায়।

ট্যাগ: এডিবিপরিবেশ উপদেষ্টাসৈয়দা রিজওয়ানা হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভরতনাট্যম নৃত্যশিল্পী জেইন প্যাট্রিসিয়া গমেজ মারা গেছেন

পরবর্তী

৪ বাঘের হঠাৎ মৃত্যু, তারপরে যা জানা গেল

পরবর্তী
বাঘের ছবি, বনজঙ্গলে হাঁটছে, প্রাণীটির মুখের দিকে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ বাঘের হঠাৎ মৃত্যু, তারপরে যা জানা গেল

পাকিস্তান সুপার লিগের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান সুপার লিগের ড্রাফটে বাংলাদেশের যে ৮ নাম

সর্বশেষ

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT