বাংলাদেশ

আজ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন ভবনের বহির্দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেষবারের মতো রাজনৈতিক দলগুলোর সাথে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৪ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে সকালে ২২টি এবং বিকেলে ২২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগেও নির্বাচন ও ইভিএম ইস্যুতে দুই বার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। তবে কোনোবারই নির্বাচন কমিশনের ডাকে আলোচনায় আসেনি বিএনপি। এবারও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে বৈঠকে অংশ না নেয়ার কথা জানিয়েছে বিএনপিসহ সমমনা দলগুলো।

বিষয়:আজ ইসি নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল বৈঠক রাজনৈতিক দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…