দীর্ঘ ছয় বছর পর দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।
আজ (২৭ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ৯টার কিছুক্ষণ পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় তাকে জামায়াত ইসলামীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বিদ্বেষের কারণে শেখ হাসিনার সরকার আমার বিরুদ্ধে শতাধিক মামলা করেছে। এসব মামলা আইন অনুযায়ী মোকাবেলা করার কথা বলেন তিনি।
এসময় ছাত্র জনতার আন্দোলনে শহীদদের কথা স্মরণ করেন তিনি। পরাজিত ফ্যাসিস্ট শক্তি নতুন করে চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন দীর্ঘ ছয় বছর নির্বাসনে থাকা এই সাংবাদিক।








