অর্থনীতি

বাংলাদেশ দেউলিয়া হয়ে যায় নাই, অর্থনীতি ঠিক পথেই এগুচ্ছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থমন্ত্রী একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে সবুজ পর্দা ও মাইক্রোফোন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশ দেউলিয়া হয়ে যায় নাই, বরং সংকট কাটিয়ে ঠিক পথেই এগুচ্ছে অর্থনীতি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে উন্নয়ন সহযোগিদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেছেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক কারণে অর্থনীতিতে যেসব চ্যালেঞ্জ এসেছিল, তা ভালোমতোই মোকাবেলা করছে সরকার। উন্নয়ন সহযোগিরাও বলছে, সহজ শর্তে কম সুদেও ঋণ নিয়ে উন্নতি করা দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ।

অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইফাদের কান্ট্রি ডিরেক্টর জানান, অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে আগ্রহী তারা। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাড) কৃষিখাতের উন্নয়নে বাংলাদেশের বড় অংশীদার। ১৯৭৮ সালে শুরু সহযোগিতার পথচলার, চার দশকে প্রায় ৪ বিলিয়ন ডলারের ঋণে কৃষি খাতের উন্নয়নে বাস্তবায়িত হয়েছে ৩৭ প্রকল্প। সরাসরি উপকারভোগীর সংখ্যা কোটিরও বেশি মানুষ। এই মুহুর্তে ৭ প্রকল্পে প্রায় ২ বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে তাদের।

ইফাদের পর জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরির সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী। অর্থনীতিতে সংকট মোকাবেলায় জাপানের সহযোগিতা চাইলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাশে থাকার কথা জানান রাষ্ট্রদূত।

ইফাড এর সর্বোচ্চ অঙ্গ প্রতিষ্ঠান গভর্নিং কাউন্সিলের ৪৭তম বৈঠকে যোগ দিতে সদর দপ্তর রোমে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বিষয়:অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশের অর্থনীতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…