বাংলাদেশ

পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক

বাংলা একাডেমির মহাপরিচালকের অফিসিয়াল ছবি, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা একাডেমির মহাপরিচালকের অফিসিয়াল ছবি, পেশাদার পোশাক পরিহিত, পদত্যাগের খবরের সাথে সম্পর্কিত. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পদত্যাগ করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। শনিবার (১০ই আগস্ট) তিনি পদত্যাগের ঘোষণা দেন।

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা সংবাদ মাধমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয়ের ৭ হলের প্রভোস্ট। সরে দাঁড়িয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদও।

 

বিষয়:পদত্যাগ বাংলা একাডেমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…