চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজ নিয়ে মন্তব্যের জেরে সাউথ কোরিয়ায় ক্ষমতাসীনদের পরাজয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সাউথ কোরিয়ার সংসদ নির্বাচনে ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি-পিপিপিকে বিপুল ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছে উদারপন্থী বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি-ডিপিকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় পেঁয়াজের দাম নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পরাজিত হলো ক্ষমতাসীন দল পিপিপি এর। 

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় গত বুধবার সাউথ কোরিয়ার জাতীয় নির্বাচনের ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায় ছোট কয়েকটি দলের সঙ্গে যুক্ত হয়ে দেশটির বিরোধী দল দ্য ডেমোক্রেটিক পার্টি (ডিপিকে) পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ১৯২টি আসন পেয়েছে। নির্বাচনে বিজয়ী দল ডিপিকে ও ক্ষমতাসীন দল পিপিপি উভয়েই নিজেদের প্রতি সমর্থন ভারী করতে ছোট ছোট দলকে তাদের সঙ্গে ভেড়ানোর চেষ্টা করেছে। তারা এসব দলকে কিছু আসন ছেড়েও দিয়েছে। তবে এতে সুবিধা করতে পারেনি ক্ষমতাসীনরা।

সাউথ কোরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইউন সুক ইউল ও তার দল পিপল পাওয়ার পার্টির (পিপিপি) জন্য এটি একটি বিপর্যয়কর পরাজয়। কারণ, ক্ষমতায় আসার পর থেকেই তারা ক্ষমতা ধরে রাখতে সংখ্যাগরিষ্ঠ আইনসভায় বিভিন্ন আইন পাসের চেষ্টা করেছে। তারপরও শেষ রক্ষা হয়নি।

মুদ্রাস্ফীতিসহ নানা কারণে আলোচিত ছিলো পিপিপি। গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ইউন সুক ইওল একটি খাদ্যপণ্যের বাজার পরিদর্শনে যান। ওই সময় স্প্রিং ওনিয়ন (বসন্তকালীন পেঁয়াজ) এর দাম এতটা রিজনেবল বা যৌক্তিক দেখে তিনি বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, ১ প্যাকেট বা ১ আঁটি সবুজ পেঁয়াজের দাম ৮৭৫ ওন (সাউথ কোরিয়ার মুদ্রা) হওয়াটা কি যুক্তিসঙ্গত?

৮৭৫ সাউথ কোরিয়ান ওন বাংলাদেশি মুদ্রায় ৭১ টাকার মতো। ওই সময় পণ্যটি ছাড় দিয়ে এই দামে বিক্রি করা হচ্ছিল। ভর্তুকির কারণে ওই ছাড়টুকু দেওয়া সম্ভব হয়েছিল। নইলে, ৩ থেকে ৪ হাজার ওনের মতো খরচ করতে হতো ভোক্তাদের। এমন পরিস্থিতিতে তার মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।

নির্বাচনী প্রচারণার সময় বিরোধী দল ডিপিকে’র নির্বাচনি সমাবেশেও পেঁয়াজকে ‘প্রপস্’ হিসেবে ব্যবহার করা হয়। তখন একজন বিরোধী দলীয় নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, স্প্রিং ওনিয়নই প্রেসিডেন্টকে ধরাশায়ী করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউন সুক ইওলপিপিপিপেঁয়াজের দামসাউথ কোরিয়াস্প্রিং ওনিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম প্রদেশ আলবার্টার আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT