চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ট্রলারডুবিতে মৃতের সংখা বেড়ে ৭

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:২০ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

বঙ্গোপসাগরের কক্সবাজারের নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় আজ রোববার বিকেল পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে ৩ জন ও বিকেলে আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত শনিবার সন্ধ্যায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে নিখোঁজ আট জনের মধ্যে সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও খোরশেদ আলম বাবু নামে একজন নিখোঁজ রয়েছে।

আজ রোববার বিকেলে উদ্ধার করা জেলেরা হলেন, নাজির হোসেন ও ছৈয়দ নুরুল ইসলাম। তাদের বাড়ি কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল আদর্শ গ্রামের বাসিন্দা।

Banglabid

সকালে উদ্ধার করা হয়, হোসেন আহমদ, আজিজুল হক ও মোহাম্মদ আবছারের মরদেহ। আগের দিন শনিবার সন্ধ্যায় একই এলাকা থেকে আবু তৈয়ব ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়িও খুরুশকূল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল আদর্শ গ্রাম ও মামুন পাড়ায়।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সেলিম উদ্দিন ৭ জেলের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন: নিহত জেলেদের স্বজনরা বিনা ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্যে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

গত শুক্রবার বৈরি আবহাওয়ায় গভীর সাগর থেকে ফিরে আসছিল জাকের হোসেনের মালিকানাধীন এফবি মায়ের দোয়া নামের মাছ ধরার ট্রলারটি। এদিন বিকেলে ট্রলারটি মহেশখালীর সোনাদিয়া দ্বীপের কাছে নাজিরারটেক চ্যানেলে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এই ট্রলারে থাকা ১৯ জেলের মধ্যে ৮ জনকে তাৎক্ষণিক উদ্ধার করে কোস্টগার্ড। এরপর অন্য ট্রলারের সহায়তায় আরও তিনজন জেলে কূলে ফিরে আসে। নিখোঁজ হন ৮ জন। এর মধ্যে ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারট্রলারডুবি
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT