ভারতের কেরালায় একাধিক ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা ৮৪ ছাড়িয়েছে। এই ঘটনায় শতাধিক মানুষ আটকে পড়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ মঙ্গলবার (৩০ জুলাই) ভারতের কেরালার ওয়েনাদ জেলায় একাধিক ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন। এই ঘটনায় দেশটির সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদি।
সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোষ্টে কেরালার মুখ্যমন্ত্রী শ্রীপিনারাই বিজয়ন লিখেয়েছেন, ভূমিধসে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত তাদের প্রতি আমার সমবেদনা।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুর্যোগে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এছাড়াও আহতদের ৫০ হাজার রুপি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীসহ একাধিক সংস্থা উদ্ধার অভিযানে নিয়োজিত আছে।







