চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশের ফ্যাসিস্টরা পালিয়েছে, কিন্তু ফ্যাসিবাদের কালো ছায়া এখনো কাটেনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি, সিলেট
A A
প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পেছনে বিভিন্ন সংগঠনের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

‘দেশের ফ্যাসিস্টরা পালিয়েছে, কিন্তু ফ্যাসিবাদের কালো ছায়া এখনো কাটেনি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলীয় জোটের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, একদল চাঁদাবাজি ও নৈরাজ্য চালিয়ে পালিয়ে গেছে, আর বর্তমানে দ্বিগুণ উদ্দ্যমে আরেক দল চাঁদাবাজি ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। যারা এতদিন ‘নির্বাচন, নির্বাচন’ বলে দেশকে অস্থির করে তুলেছিল, তাদের মুখে এখন ক্ষীণ স্বরে ভিন্ন কথা শোনা যাচ্ছে। তারা বুঝে গেছেন—তাদের চলমান অপকর্মে অতিষ্ঠ হয়ে দেশের মানুষ লাল কার্ড দেখিয়ে দেবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম নির্বাচন প্রসঙ্গে বলেন, যারা এতদিন নির্বাচন দাবি করে আসছিলেন, এখন তারাই নির্বাচনী প্রক্রিয়া থেকে পিছিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছেন। খেলাফত মজলিসের আমির মামুনুল হক একদলীয় শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টার নিন্দা জানিয়ে বলেন, জুলাই সনদের বিরুদ্ধে ‘না ভোট’ ক্যাম্পেইনারদের জনগণ প্রত্যাখ্যান করবে।

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দু বাছিত আযাদের সভাপতিত্বে শুরু হওয়া এই সমাবেশে আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মাওলানা আব্দুল বাসিত, ইসলামী ঐক্যজোটের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।

সমাবেশের সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল। স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির ডা. শফিকুর রহমানফ্যাসিস্টবাংলাদেশ জামায়াতে ইসলামীসরকারি আলিয়া মাদ্রাসা
শেয়ারTweetPin

সর্বশেষ

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT