শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, শিক্ষা ক্ষেত্রে যে অচলাবস্থা চলছে তা দুঃখজনক। মন্ত্রনালয় এজন্য উদ্বিগ্ন।
মঙ্গলবার ২ সেপ্টেম্বর তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় বিষয়গুলোকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে।
শিক্ষা প্রতিষ্ঠানের অচলাবস্থার বিষয় শিক্ষার্থীদের আরও ধৈর্যের সাথে এগোনোর আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা।
তিনি জানান, এ বিষয়ে সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং স্হানীয় প্রশাসনও সহায়তা করছে।
দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে বলেও জানান তিনি।








