ই-কমার্স সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে পুলিশকে চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়

ই-কমার্সের জন্য ল্যাপটপ, পণ্য ও অর্থের প্রতিনিধিত্বকারী ডিজিটাল গ্রাফিক।. Channel i News – চ্যানেল আই নিউজ
ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কাছে গ্রাহকের আটকে থাকা টাকা ফেরত সংক্রান্ত মামলার দ্রুত তদন্ত নিষ্পত্তির জন্য পুলিশ সদরদপ্তরে চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়।
সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে একথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান।
বর্তমানে মামলার কারণে গ্রাহকদের টাকা ফেরত দেয়া সম্ভব হচ্ছে না, আর সেই টাকার পরিমাণ প্রায় ৩৯৪ কোটি টাকা।
মামলা ছাড়াও এখন পর্যন্ত ২১৪ কোটি টাকা ফেরত পায়নি গ্রাহকরা। আর এ বছরের জুন মাসের পরে যারা টাকা দিয়েছেন এমন গ্রাহকের ৫১৪ কোটি ছাড় দেয়ার প্রক্রিয়া করছে বাংলাদেশ ব্যাংক।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






