চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে রঙিন হচ্ছে কিশোরগঞ্জ শহর

এস কে রাসেল এস কে রাসেল
২:০৯ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৪
কিশোরগঞ্জ, জনপদ
A A

আওয়ামী লীগের সরকারের পতনের পর এবার কিশোরগঞ্জের সৌন্দর্য বৃদ্ধিতে শিক্ষার্থীরা হাতে তুলে নিয়েছে রং-তুলি। শহর থেকে আবর্জনা ও ময়লা পরিষ্কারের পর এমন উদ্যোগ গ্রহণ করায় সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা।

১২ আগস্ট সরেজমিনে শহর ঘুরে দেখা যায়, শহরের শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রতিটি দেয়ালে ইতিহাস ও বিপ্লবের নানা স্লোগান লিখন, গ্রাফিতি অংকন, চিত্র অংকনসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন কাজের প্রশংসা করছেন অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শহরের মুক্তমঞ্চের পাশের দেয়াল, গুরুদয়াল সরকারি কলেজের দেয়াল, সরকারি মহিলা কলেজের দেয়াল, উচ্চ বালিকা বিদ্যালয়ের দেয়াল, আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দেয়াল, কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দেয়ালসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দেয়াল শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে রঙিন হয়ে ওঠেছে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায়ও শিক্ষার্থীরা এই কার্যক্রম অব্যহত রেখেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত আশরাফ আলী সোহান জানান, আমরা নিজেদের মতো করে কয়েকটি টিম গঠন করে শহরের বিভিন্ন দেয়ালের সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজ করছি। আমাদের রং-তুলির আঁচড়ে শহরটাকে রঙিন করতে চাই। এবিষয়ে যারা পারদর্শী তাদেরকে নিয়েই আমরা কাজগুলো করতেছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইকরাম হোসেন বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি। আমাদের দেশটা নতুনভাবে স্বাধীন হয়েছে। দেশটা আমাদের সবার। এ জন্য আমাদেরই কাজগুলো করতে হবে। আমাদের শিক্ষার্থীদের নিয়ে পরিস্কার পরিছন্ন অভিযানের মাধ্যমে শহর পরিস্কার করেছি। শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। এখন শিক্ষার্থীরা শহর রঙিনের কাজ করছে।

অভিভাবক সাবিহা সুলতানা জানান, তরুণ প্রজন্মের এমন আবেগ ও দেশপ্রেম আমাদের এই বাংলাদেশকে আবারও সামনে এগিয়ে নিতে কাজ করবে। আমার মেয়েটা এতদিন আন্দোলন নিয়ে ব্যস্ত ছিল। আর এখন সে দেওয়ালে অংকনের কাজ করছে

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরং-তুলির আঁচড়সৌন্দর্য বৃদ্ধি
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরের কথা ‘নিশ্চিত’ করে নেইমার বললেন ‘ব্রাজিলের জন্য রক্তও দিয়েছি’

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবি ছাত্রী হলে জুলাই বিপ্লব নিয়ে দেয়াল পত্রিকা, সেরা তিন লেখক পাবেন পুরস্কার

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আনারস উপহার

জুলাই ২৯, ২০২৬
যশোরের ঝুমঝুমপুর এলাকায় যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়; ছবি:সংগৃহীত

কারা মুক্তির পর নতুন করে চাঁদাবাজির নেটওয়ার্ক গড়ে ডেভিড ইমন

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের উচ্ছ্বাস

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT