বাংলাদেশ

ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে বসে আছেন, আলোচনায় মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের উদ্যোগে ‘ন্যাশনাল বিজনেস ডায়লগ’ শীর্ষক সংলাপে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা। আইসিসি সভাপতি মাহবুবুর রহমান সংলাপে সভাপতিত্ব করবেন।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, ডিসিসিআই, এমসিসিআই, এফআইসিসিআই, বিএবি, বিকেএমইএ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের মতো সংগঠনের নেতা ও সদস্যরা সংলাপে উপস্থিত থাকবেন।

জানা গেছে, জাতীয় পর্যায়ের এ সংলাপে ব্যবসায়ীদের ১৫টি সংগঠনের উদ্যোক্তারা কথা বলবেন।

বিষয়:প্রধান উপদেষ্টা ব্যবসায়ী সংলাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…