চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ট্রেন দুর্ঘটনা যান্ত্রিক ত্রুটি নাকি মানুষের ভুলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ০৩, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস নামক যাত্রীবাহী রেল দুর্ঘটনার উদ্ধার কাজ শেষ হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। তদন্তের রিপোর্ট এখনও প্রকাশ না হলেও ধারণা করা হচ্ছে মনুষ্যসৃষ্ট কারণেই ঘটেছে দুর্ঘটনা।

হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের রেলওয়ের এক শীর্ষ কর্কমর্তা জানিয়েছেন, খড়্গপুর ডিভিশনের সিগন্যালিং রুমের ভিডিওতে দেখা গেছে, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে ওড়িশার বালাসোর জেলার বাহানগা বাজার স্টেশন পেরিয়ে লুপ লাইনে ঢুকে পড়ে যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেস। এই লুপ লাইনে আগে থেকেই একটি মালগাড়ি দাড়িয়েছিল। আসলে লুপ লাইনে না ঢুকে মেইন লাইনে ধরে ভুবনেশ্বরের দিকে বেরিয়ে যাওয়ার কথা ছিল করমণ্ডল এক্সপ্রেসের। সেই ভুলের জেরেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

তবে এখনও বিষয়টি নিয়ে ভারতের রেলওয়ের তরফ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তাদের মতে, পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আসার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। ইতিমধ্যেই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Banglabid

ভারতের রেল মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ার সময় ঘণ্টায় ১২৭ কিলোমিটার বেগে ছুটছিল ট্রেনটি। যা স্থানীয় ট্রেনের সাধারণ গতিবেগ। এই গতিবেগেই লুপ লাইনে থাকা মালবাহী ট্রেনটিতে ধাক্কা দেয় করমণ্ডল এক্সপ্রেস। ঘটনায় লুপ লাইন থেকে কয়েকটি বগি ছিটকে মেন লাইনে চলে যায়। কিছুক্ষণ পরে সেই লাইন ধরে আসা ডাউন ১২৮৬৪ এসএমভিটি বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ছিটকে যাওয়া বগিগুলোকে ধাক্কা দেয়। এতে লাইনচ্যুত হয়ে যায় ডাউন ট্রেনের কয়েকটি কোচ।

তবে চালকের ভুলে নাকি অন্য কারও ভুলে এই দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে চাইছেন না ভারতের রেল কর্মকর্তারা। তাদের মতে, ‘কীভাবে সেই দুর্ঘটনা ঘটেছে, কেন দুর্ঘটনা হয়েছে, তা পূর্ণাঙ্গ তদন্তের পর বোঝা যাবে। ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেলওয়ে বোর্ড। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে মানুষের ভুলেই সেই দুর্ঘটনা ঘটেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেন দুর্ঘটনাভারতের ট্রেন দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT