চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রমিকের লাশ উদ্ধারের পর ব্যবসায়ীর কারখানা ও বাড়িতে আগুন

সুমন রায়সুমন রায়
৫:৩৭ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৪
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর শালিধায় একটি ডোবা থেকে মো. রুবেল (১৮) নামে এক টেক্সটাইল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবাদে হোসেন আলী নামের এক ব্যবসায়ীর বাড়ি ও ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

আজ শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে শহরের শালিধা এলাকায় এই ঘটনা ঘটে।

মো. রুবেল নরসিংদীর মনোহরদীর কৃষ্ণপুরের আকাশ মিয়ার ছেলে। তিনি চৌয়ালা এলাকার একটি টেক্সটাইলে শ্রমিকের কাজ করতেন। তিনি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন।

নিহতের পরিবার ও শ্রমিকরা জানায়, গত মঙ্গলবার বিকেলে চৌয়ালায় ইয়ামিনের একটি টেক্সটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন শ্রমিক মারা যায়। পরদিন বুধবার বিকেলে টেক্সটাইলগুলো বন্ধ রাখার জন্য বিভিন্ন টেক্সটাইলে যায় শ্রমিকরা। এরই প্রেক্ষিতে শালিধা এলাকার হোসেন আলীর ফ্যাক্টরি বন্ধ করতে যায় শ্রমিকরা। এসময় শ্রমিকদের সাথে হোসেন আলীর ফ্যাক্টরির শ্রমিকদের সাথে হাতাহাতির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরবর্তিতে বৃহস্পতিবার উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি সমাধান করে দেন সেনাবাহিনী।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে শালিধায় অবস্থিত হোসেন আলীর ফ্যাক্টরি থেকে বেশ কিছু দূরে একটি ডোবা থেকে রুবেল নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। এর পর থেকে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা হোসেন আলীর ২টি টেক্সটাইল, ২টি গোডাউন ও ৫তলা একটি বাড়িতে অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর সদস্যরা। পরে উত্তেজিত শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে সেনাবাহিনী। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

Reneta

কয়েকজন শ্রমিক জানায়, গত বুধবার হোসেন আলীর কারখানার শ্রমিকদের সাথে মারামারির পর থেকে রুবেল নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে তার কারখানার শ্রমিকরা তাকে মেরে ডোবায় ফেলে রেখেছে। তাই বিক্ষুব্ধ শ্রমিক হোসেন আলীর বাড়ি ও কারাখানায় আগুন লাগিয়ে দেয়।

এই বিষয়ে জানতে চাইলে টেক্সটাইল ব্যাবসায়ী হোসেন আলী জানান, ওই শ্রমিকের হত্যাকান্ডের বিষয়ে আমি কিছুই জানি না। তাকে কে বা কারা মেরেছে তা আমার জানা নাই। আজকে আমার দুটি ফ্যাক্টরি, দুইটি গোডাউন ও ৫তলা বাড়িতে আগুন দিয়েছে শ্রমিকরা। এতে আমার প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হবে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, শালিধা হেলি প্যাডের পাশে একটি ডোবা থেকে একজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

সেড আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন সাখাওয়াত আলী খানের স্ত্রী মালেকা খান

অধ্যাপক সাখাওয়াত আলী খান বেঁচে থাকবেন মানুষের ভালোবাসায়

মে ১৫, ২০২৬

বরিশালে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের জন্য চাকরি মেলা

মে ১৫, ২০২৬

আবাহনীকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন কিংস

মে ১৫, ২০২৬

ঈদে ‘এটা আমাদেরই গল্প’ নির্মাতার ‘অভিযান’!

মে ১৫, ২০২৬

শ্রীমঙ্গলের সন্তান শাহানিয়া চৌধুরী ব্রিটেনের কাউন্সিলর

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT