হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ সফরসঙ্গীদের মরদেহ দাফনের জন্য ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে নেয়া হচ্ছে। স্থানীয় সময় সকালে খোরাসান প্রদেশে রাইসির শোকযাত্রায় শামিল হয়েছেন লাখো ইরানি। এর আগে বুধবার তেহরানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।







