অর্থনীতি

বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে

শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন ক্যাপ ও গাউন পরে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, ক্যাপ ও গাউন পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে বাজেটে। প্রাথমিক ও গণশিক্ষা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চলমান ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় আগামী ২০২৪-২৫ অর্থবছরে বাজেট বরাদ্দ বেড়েছে।

আজ ৬ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। যা ২০২৩-২৪ অর্থবছরে চেয়ে ৬ হাজার ৫৪৭ কোটি বেশি।

প্রাথমিক ও গণশিক্ষা

আগামী ২০২৪-২৫ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষায় ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা বরাদ্দের জন্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। যা চলমান ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩৪ হাজার ৭২২ কোটি টাকা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা

আগামী ২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৪৪ হাজার ১০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা চলমান ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৪২ হাজার ৮৩৯ কোটি টাকা।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর জন্য ২০২৪-২৫ অর্থবছরে ১১ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ১০ হাজার ৬০২ কোটি টাকা।

বিষয়:অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট বাজেট ২০২৪-২০২৫ শিক্ষা খাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…