চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ৭ দিন পর পুকুর থেকে ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার

শ্যামল ভৌমিকশ্যামল ভৌমিক
৭:৫৮ অপরাহ্ন ১৬, অক্টোবর ২০২৩
কুড়িগ্রাম, জনপদ
A A

কুড়িগ্রাম পৌর শহরের বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস অফিসের পেছনের একটি পুকুরে থেকে মাহমুদুল ফেরদৌস মামুন (২৬) নামের এক বিএসসি ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার ১৬ অক্টোবর বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। মামুন রাজারহাট উপজেলার ছিনাইহাট গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছবরুল হকের ২য় পুত্র।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, নিহত মামুন সবেমাত্র ঢাকার একটি বেসরকারি বিশ্বিবদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছে। এখনো চাকরী হয়নি তার। এর মধ্যে গত ৯ অক্টোবর থেকে নিখোঁজ হয় মামুন। ওইদিন সন্ধ্যায় মামুন তার বড়ভাই মাহবুবুল ফেরদৌস রতনকে সন্ধ্যা ৬টার দিকে মোবাইল ফোনে জানায়, তাকে কয়েকজন আটকিয়ে রেখে ৫ হাজার টাকা দাবি করছেন। নিহতের বড় ভাই বেসরকারি সংস্থা এসডিএফ এর দিনাজপুর জেলা অফিসে কর্মরত। সেসময় মিটিংয়ে থাকায় টাকা পাঠাতে পারেননি তিনি। পরে টাকা পাঠানোর জন্য মামুনের সাথে যোগাযোগ করতে চাইলে, আর যোগাযোগ করতে পারেননি মাহবুবুল।

পরিবারের লোকজন রাজারহাট থানায় জিডি করলে পুলিশ গতাকাল রোববার ১৫ অক্টোবর রাতে ৩ জনকে আটক করে এবং একটি মামলা রুজু হয়। আটককৃতদের সূত্র ধরে পুলিশ ও পরিবার জানতে পারে আরডিআরএস অফিসের সামনে ৯ অক্টোবর সন্ধ্যায় মামুনসহ কয়েকজনের ধস্তাধস্তি হয়। পরে দৌড়ে সবাই আরডিআরএস অফিসের ভেতরে প্রবেশ করে। এই সূত্র ধরে পুলিশ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পাশে মামুনের ছেঁড়া কালো গেঞ্জি পায়। পরে মামুনকে খুঁজে বের করতে আরডিআরএস অফিসের পেছনের পুকুরে তার মৃতদেহ খুঁজে পায় পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে গত ৯ তারিখ রাজারহাট থানায় নিখোঁজের জিডি করা হয়েছিল। তার প্রেক্ষিতে অনুসন্ধান চালিয়ে আমরা গতরাতে ৩ জন আটক করি এবং থানায় মামলা রেকর্ড হয়। আজ আমরা নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করলাম। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইঞ্জিনিয়ারবিএসসিবিএসসি ইঞ্জিনিয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

২২শে মার্চ একটি অজ্ঞাত স্থান থেকে নিমিৎজ-শ্রেণির বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ফ্লাইট ডেক থেকে একজন মার্কিন নৌসেনা একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছেন, ছবি: সংগৃহীত।

ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপাতে চান ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধ কবে শেষ, সময়সীমা দিতে নারাজ নেতানিয়াহু

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

তেলের দাম আরও ঊর্ধ্বমুখী

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে আইএলও সদস্যদেশগুলো

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT