রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের রিজার্ভ বাজার এলাকা থেকে ভাসমান অবস্থায় গিয়াস উদ্দিন নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় রাঙ্গামাটি কোতয়ালী পুলিশ মরদেহটি উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
স্থানীয়রা জানায়, সকালে একটি লাশ দেখতে পেয়ে উৎসুক জনতা পুলিশকে খবর দিলে রাঙ্গামাটি কোতয়ালী পুলিশ সকাল সাড়ে ৯ টায় এসে লাশটি উদ্ধার করে। এর মধ্যে গত ৬ দিন নিখোঁজ গিয়াস উদ্দিনের পরিবারের লোকজনও হ্রদ এলাকায় উপস্থিত হয়। পরে লাশ তুললে পরিবারের লোকজন গিয়াস উদ্দিনকে শনাক্ত করে।
পরিবারের লোকজন জানান, গত ৬ দিন আগে থেকে সে নিখোঁজ হয়। তাকে দুই দিন খোঁজাখুঁজি করার পর কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরি করে।
রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলার হেলাল উদ্দিন বলেন, সকাল বেলা খবর পেয়ে আমরা হ্রদের পাড়ে গিয়ে লাশ দেখতে পাই। পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।








