মুন্সিগঞ্জে ঘন কুয়াশায় ৮ ঘণ্টা আটকা ছিল নৌযান

মোটা কুয়াশার কারণে মুন্সিগঞ্জে নৌযান আটকা পড়েছে, দৃশ্যটি চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
মুন্সিগঞ্জে ঘন কুয়াশায় ধলেশ্বরী ও মেঘনা নদীতে যাত্রীবোঝাই ২০টি লঞ্চসহ বিভিন্ন নৌযান কমপক্ষে ৮ ঘণ্টা ধরে আটকা পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ।
রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে নদীর কুয়াশা কমতে শুরু করলে ধীরে ধীরে যার যার গন্তব্যে ফিরতে শুরু করে নৌযানগুলো।
এর আগে, গতকাল শনিবার রাত ৩টা থেকে চর কিশোরগঞ্জ, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও গজারিয়া লঞ্চঘাটসহ ধলেশ্বরী ও মেঘনা তীরে বিভিন্ন স্থানে এসব নৌযান নোঙ্গর করা হয়। এতে নারী, শিশু, বৃদ্ধসহ হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হয়।
এসময় কেরানীগঞ্জ থেকে চাঁদপুরগামী কয়েকশ গবাদি পশুর কয়েকটি ট্রলার আটকা পড়ে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




