চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পায়ের নখ দেখলেই বুঝা যাবে কোলেস্টেরলের পরিমাণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ন ০৩, মার্চ ২০২৪
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A

মানুষের শরীরে দুই ধরণের কোলেস্টেরল থাকে এইচডিএল এবং এলডিএল। এর মধ্যে এলডিএল খারাপ কোলেস্টেরল, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর এবং এইচডিএল শরীরের জন্য ভালো কোলেস্টেরল।

অনেক সময় আমরা বুঝিই না আমাদের শরীরে কোলেস্টেরল ঘর বেঁধেছে। সেই দিক বিবেচনা করে আমাদের শরীরে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা অনেক জরুরি। কোলেস্টেরলের মাত্রা বাড়লেও অধিকাংশ ক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সহজ নয়। রক্ত পরীক্ষা ছাড়া বাইরে থেকে বোঝার উপায় থাকে না।

কিন্তু চিকিৎসকেরা বলছেন, বাইরে থেকে দেখেও বোঝার উপায় রয়েছে কোলেস্টেরল শরীরে বাসা বেঁধেছে কি না। পায়ের নখেই ফুটে ওঠে সেই লক্ষণ।

যেসব বিষয় দেখে বুঝা যায় শরীরের কোলেস্টেরলের মাত্রা বেড়েছে:

১) পায়ের নখের রং হলদে হতে শুরু করলে সতর্ক থাকতে হবে। রক্তে খারাপ কোলেস্টেরল বাড়তে শুরু করলে নখ, চামড়ার নিচে তা জমতে শুরু করে।

২) নখের রং দেখে রক্তশূন্য মনে হলে বুঝতে হবে রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে রক্তবাহিকা সরু হতে শুরু করেছে। ফলে রক্ত চলাচল ব্যাহত হয়।

Reneta

৩) প্রতি মাসে পেডিকিওর করেও পায়ের নখের মান খারাপ হয়ে যাচ্ছে। এটিও কিন্তু রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার লক্ষণ হতে পারে। পাতলা নখ পুরু হতে শুরু করে। নখের আকারও বিকৃত হয়ে যায়।

৪) বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, রক্তে খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে নখ একেবারেই বড় হতে চায় না। তাই খেয়াল করুন, নখের দৈর্ঘ্য স্বাভাবিক ভাবে বাড়ছে কি না।

৫) নখের তলায় কালো আবরণ পড়েছে? চিকিৎসকেরা বলছেন, রক্তে খারাপ কোলেস্টেরল বাড়তে থাকলে এমনটা হতে পারে। শরীরে সমস্ত অংশে রক্ত চলাচল ভাল না হলে রক্ত জমাট বেঁধে যাওয়া স্বাভাবিক।

Jui  Banner Campaign
ট্যাগ: কোলেস্টেরলপায়ের নখবুঝা যাবে
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যরাতে ভোটকেন্দ্রের বুথে আগুন

ফেব্রুয়ারি ১০, ২০২৬

আমাদের সেনাপ্রধানকে তো চেনেন?

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিচারকদের অবকাশকালীন ছুটি হবে দুই দফায়

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কত আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেল আইসিসি?

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT