চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়া ফেলেছে কম দামের নিত্যপণ্যের বাজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

আফিফা বেগম। পেশায় গৃহিনী। মনিপুরী পাড়ায় ২  নম্বর রোডে সেবা বোর্ড কৃষি ল্যাবরোটরি মসজিদের সামনে লাইনে দাঁড়িয়ে পরিবারের জন্য সাপ্তাহিক সবজি কিনছেন। তিনি বলছেন: গতদিন এখান পরিবারের জন্য সবজি ও ডিম নিয়েছিলেন। অনেক টাকা সাশ্রয় হয়েছিলো। তাই আজ লাইনে দাঁড়িয়েছেন পরিবারের জন্য বাজার করতে। তার মত আরও অনেকে এসেছেন পরিবারের সাপ্তাহিক বাজার করতে। 

সবজির সুলভমূল্যের বাজার এরই মধ্যে সাড়া ফেলেছে রাজধানী জুড়ে। ক্রেতারা বলছে: মৎস্য ও প্রাণি  সম্পদ অধিদপ্তর মাছ মাংস, ডিম, দুধ বিক্রি করছে। সরকার স্বল্প মূল্যে চাল-ডাল-তেলসহ আরও কিছু পণ্য বিক্রি করছে কিন্তু সবজির বাজারের দিকে কারও নজর ছিল না। বেশির ভাগ সবজি কিনতে কেজি প্রতি ১শ’ টাকা বেশি খরচ হয়ে যাচ্ছিল। এমন পরিস্থিতি এই ‘সুলভ মূল্যের বাজার’ আমাদের মধ্যে স্বস্থি এনে দিয়েছে।

এই বাজারে আসলে কী পাওয়া যাচ্ছে? আমরা জানতে চেষ্টা করেছি সেটা। প্রতিকেজি পেঁয়াজ ৫৫, আলু ৩০, বেগুন ২০, কাঁচা মরিচ ৫০,শসা ৪০, টমেটো ৪৫, গাজর ২৫, শিম ২০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস মিষ্টি কুমড়া ২০, ফুল কপি ২৫, লাউ ২৫, লেবু ৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ডিম পাওয়া যাচ্ছে এ বাজারে। ১০ টাকা প্রতি পিস ডিম বিক্রি করা হচ্ছে।

ঢাকা মহানগর উত্তরের ২৭ নম্বর ওয়ার্ডের তিনটি স্পটে পাওয়া যাচ্ছে এ সুলভ মূল্যের সবজি ও ডিম। এরমধ্যে মনিপুরী পাড়ায় ২  নম্বর রোডে সেবা বোর্ড কৃষি ল্যাবরোটরি মসজিদের সামনে, পূর্ব রাজাবাজারের নজনিন স্কুল এন্ড কলেজের সামনে ও পশ্চিম রাজাবাজারের রণদা ফার্মেসির সামনে।

মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য এ আয়োজন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কমিশনার ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান খান ইরান।

Reneta

তিনি বলেন: আমাদের অনেকেই আছেন দুর্দশার কথা বলতে পারেন না। বাজারের ব্যাগ ভর্তি করে বাসায় দিয়ে আসা হলেও নিতে চান না। আত্মসম্মানের কথা চিন্তা করে কুণ্ঠিত হন। সেই সব মানুষের জন্য আমাদের এই আয়োজন। আমি চেয়েছি আমার ওয়ার্ডের মানুষ রোজার এ মাসটায় যেনো কষ্টে না থাকে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে এ প্রচেষ্টা। আমার এ প্রচেষ্টায় সার্বিক দিক নির্দেশনা দিচ্ছেন আমার এ আসনের সংসদ সদস্য ও  স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।

সুলভ মূল্যে সবজি ও ডিম বিক্রি কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন: এই রমজানে সকল প্রকার পণ্য কিনতে সাধারণ মানুষের নাভিঃশ্বাস উঠে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সুলভ মূল্যের বাজার আমাদের স্বস্তি দিয়েছে। অন্তত বাজারেরে থেকে কিছুটা  কমদামে আমরা আমাদের প্রয়োজনীয় পণ্যগুলো কিনে রোজা পার করতে পারছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুলভ মূল্যের বাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘২৩ মাসে সংখ্যালঘুদের ওপর হামলার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের আমলে’

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT