চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮ মার্চ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ন ২১, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

৮ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে  জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ওইদিন শুক্রবার সি-ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৯ মার্চ শনিবার বি-ইউনিট (মানবিক) এবং ২৭ এপ্রিল শনিবার এ-ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আজ রোববার ২১ জানুয়ারি বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, আগামী ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পূর্বের মত আবেদন ফি ১৫০০ টাকা ও বিশেষায়িত বিষয়সমূহের জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি গ্রহণ করা হবে। আগামী ৩০ জুনের মধ্যে ভর্তির সকল কার্যক্রম শেষ করার বিষয়ে উপাচার্যবৃন্দ ঐক্যমতে পৌঁছান।

সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে উল্লেখিত যোগ্যতার মত এবারও একই যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এবারও সর্বনিম্ন  ৩০ নাম্বার পাস নাম্বার হিসেবে বিবেচনা করা হবে।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় ২৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: গুচ্ছভুক্তগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়পরীক্ষাবিশ্ববিদ্যালয়ভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে বিচারের মুখোমুখি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: কানাডার সাবেক মন্ত্রী বিল ব্লেয়ার।

পদত্যাগ করলেন কানাডার সাবেক মন্ত্রী বিল ব্লেয়ার

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বিএনপির ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬

স্পেসএক্স ও এক্সএআই একীভূত করলেন মাস্ক, এআই ডেটা সেন্টারের পরিকল্পনা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তুরস্কে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের সম্ভাবনা, সামরিক পদক্ষেপ বিবেচনায় ট্রাম্প

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT