বাংলাদেশ

উদযাপিত হলো ৬ষ্ঠ ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা একটি বড় গ্রুপ ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৩ এর অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের ৬ষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শনিবার ১৭ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ১২৪টি ডিজিটাল ক্যাম্পেইনকে পুরস্কৃত করা হয়।

আয়োজনটির স্বাগত বক্তৃতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর শরিফুল ইসলাম বলেন, ‘আমরা ডিজিটাল এবং বাস্তব উপস্থিতির একটি দৈত্ব বাস্তবতায় বসবাস করছি। এই সময়ে আমাদের মানবিক ইমোশন বা অনুভূতিকে আরো বেশি সক্রিয় থাকতে হবে। ইনোভেশন আর সম্ভাবনার এই সময়ে আমাদের ডিজিটাল স্ট্রাটেজি হতে হবে অধিক সংগঠিত।’

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২২ এর পরিবেশনায় ছিলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, পৃষ্ঠপোষকতায় এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেড এবং সম্পৃক্ততায় অ্যাডজাস্ট এবং দ্য ডেইলি স্টার।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…