বিনোদন

গ্র্যামি অ্যাওয়ার্ডস: বাতিস্তের দখলে সর্বোচ্চ মনোনয়ন

বিভিন্ন দেশের সেলিব্রেটি ব্যক্তিরা গ্র্যামি অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন দেশের সেলিব্রেটি ব্যক্তিরা গ্র্যামি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, বিভিন্ন পোশাক ও স্টাইল দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

৬৪ তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। ১১টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছেন জন বাতিস্তে। আরঅ্যান্ডবি, জাজ, আমেরিকান রুটস মিউজিক, ক্লাসিক্যাল, মিউজিক ভিডিও সহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি।

বাতিস্তের পরেই আছেন জাস্টিন বিবার, দোজা ক্যাট এবং হার। আটটি করে মনোনয়ন পেয়েছেন তারা। সাতটি করে মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ এবং অলিভিয়া রদ্রিগো।

গত বছর গ্র্যামিতে কোনো মনোনয়ন না পেয়ে উইকেন্ড বলেছিলেন গ্র্যামি বয়কট করবেন তিনি। তবে তিনটি মনোনয়ন পেয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি।

আগামী বছরের ৩১ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসে বসবে বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি।

১৯৫৯ সালের ৪ মে অনুষ্ঠিত হয় প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডস। ন্যাশনাল একাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেসের এই আয়োজন এখন বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার।

বিষয়:অলিভিয়া রদ্রিগো গ্র্যামি জাস্টিন বিবার দোজা ক্যাট বিলি আইলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…