বাংলাদেশ

দুপুরে আখেরি মোনাজাতে শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমার শেষ দিনে লাখো মুসল্লির সমাগম ও আখেরি মোনাজাত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুপুরে আখেরি মোনাজাতে শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা, মুসল্লিরা অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আজ দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে মাওলানা সা’দ অনুসারীদের বিশ্ব ইজতেমা। রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সা’দ কান্ধলভীর ছেলে ইউসুফ বিন সা’দ।

এদিন ফজরের নামাজের পর বয়ান করেছেন ভারতের মোরসালিন। বয়ানের বাংলা তরজমা করেছেন মাওলানা ওসামা ইসলাম। খিত্তায় খিত্তায় চলছে ঈমান-আকিদার তালিম। আখেরি মোনাজাতের আগে হেদায়েতের কথা বলবেন মাওলানা ইউসুফ বিন সা’দ, যার তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।

আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ।

তৃতীয় পর্বে মাওলানা সা’দ অনুসারীদের ইজতেমায় যোগ দিয়েছেন ৪৯ দেশের প্রায় দেড় হাজার মুসল্লি।

বিষয়:আখেরি মোনাজাত বিশ্ব ইজতেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…