চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৫ সালে এশিয়ার সবচেয়ে সুখী ১০ শহর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কলকাতার ঐতিহাসিক স্ট্র্যান্ড রোডের দৃশ্য, পুরনো স্থাপত্যের সাথে আধুনিক যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

হাসি-খুশির সংজ্ঞা ভিন্ন হতে পারে। এবার জানা গেছে, এশিয়া জুড়ে মানুষ সবচেয়ে বেশি আনন্দে আছে কোন শহরগুলোতে।

সংবাদমাধ্যম টাইম আউটের ২০২৫ সালের সর্বশেষ জরিপে প্রকাশ পেয়েছে- কোন শহরগুলো স্থানীয়দের জীবনে সবচেয়ে বেশি সুখ বয়ে আনছে।

এই বছর জরিপে অংশ নিয়েছেন ১৮ হাজারেরও বেশি নগরবাসী। তারা সংস্কৃতি, রাতের জীবন, খাবার এবং জীবনযাত্রার মান নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। পাশাপাশি তারা নিজেদের শহরকে পাঁচটি নির্দিষ্ট বিষয়ের ভিত্তিতে মূল্যায়ন করেছেন—

Banglabid

পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের এশিয়ার সবচেয়ে সুখী শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের মুম্বাই।

স্থানীয়দের ৯৪ শতাংশ বলেছেন, তাদের শহর তাদের জীবনে আনন্দ আনে। সুখের সূচকের প্রায় সব দিকেই মুম্বাইকে  এগিয়ে রেখে ৮৯ শতাংশ মানুষ বলেছেন, তারা মুম্বাইয়ে অন্য যেকোনো জায়গার তুলনায় বেশি সুখী, ৮৮ শতাংশ বলেছেন শহরের মানুষ ইতিবাচক, এবং ৮৭ শতাংশ জানিয়েছেন সাম্প্রতিক সময়ে শহরের সামগ্রিক সুখ অনেক বেড়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিনোদনের অফুরন্ত সুযোগ, প্রাণবন্ত সামাজিক জীবন ও কর্মজীবনে উন্নতির সম্ভাবনাই মুম্বাইয়ের এই সুখের মূল কারণ। আর মুম্বাই যে এশিয়ার অন্যতম সেরা স্ট্রিট ফুড শহর, সেটাও নিশ্চয়ই বড় ভূমিকা রাখে।

Reneta

চীনের দুটি প্রধান শহর বেইজিং ও সাংহাই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। স্থানীয়দের ৯৩ ও ৯২ শতাংশ জানিয়েছেন, তাদের শহর তাদের সুখী করে। নিরাপদ, সাশ্রয়ী, আধুনিক ও সংস্কৃতিতে সমৃদ্ধ এই দুই শহর বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়, যা তাদের ভবিষ্যতের প্রতি আশাবাদী করে তুলছে।

চতুর্থ স্থানে থাইল্যান্ডের চিয়াং মাই এবং পঞ্চম স্থানে ভিয়েতনামের হ্যানয়। উভয় শহরের ৮৮ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা নিজেদের শহরে আনন্দ পান। যদিও হ্যানয় কিছু সূচকে চিয়াং মাইকে ছাড়িয়ে গেছে বিশেষ করে ‘মানুষজনের ইতিবাচকতা’ ও ‘প্রতিদিনের জীবনের অভিজ্ঞতায় আনন্দ’ বিষয়ে। ধীরগতির জীবনযাপন, সবুজ পরিবেশ ও সম্প্রদায়ের বন্ধন এই শহরগুলোর বড় বৈশিষ্ট্য।

তালিকায় তুলনামূলকভাবে নিচে রয়েছে দক্ষিণ কোরিয়ার সিউল ও সিঙ্গাপুর। আর জনপ্রিয় পর্যটন শহর টোকিও এমনকি শীর্ষ ১০-এর মধ্যেও জায়গা পায়নি মাত্র ৭০ শতাংশ টোকিওবাসী বলেছেন, তাদের শহর তাদের সুখী করে। দ্রুতগতির জীবন ও কাজের চাপ হয়তো এই অবস্থার কারণ। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, এসব শহরে বসবাসকারীরা যেন সময় বের করে প্রকৃতিতে বা বিশ্রামাগারে গিয়ে একটু আরাম নেন।

একনজরে ২০২৫ সালের এশিয়ার সবচেয়ে সুখী ১০ শহর
১. মুম্বাই, ভারত
২. বেইজিং, চীন
৩. সাংহাই, চীন
৪. চিয়াং মাই, থাইল্যান্ড
৫. হ্যানয়, ভিয়েতনাম
৬. জাকার্তা, ইন্দোনেশিয়া
৭. হংকং
৮. ব্যাংকক, থাইল্যান্ড
৯. সিঙ্গাপুর
১০. সিউল, দক্ষিণ কোরিয়া

একনজরে ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে সুখী ১০ শহর

১. আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
২. মেডেলিন, কলম্বিয়া
৩. কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
৪. মেক্সিকো সিটি, মেক্সিকো
৫. মুম্বাই, ভারত
৬. বেইজিং, চীন
৭. সাংহাই, চীন
৮. শিকাগো, যুক্তরাষ্ট্র
৯. সেভিল, স্পেন
১০. মেলবোর্ন, অস্ট্রেলিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৫ সালএশিয়াসুখী ১০ শহর
শেয়ারTweetPin

সর্বশেষ

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬

বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT