আন্তর্জাতিক

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পালাচ্ছে হাজারো মানুষ

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ব্যাপক যানজট ও নিরাপত্তা চৌকির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

থাইল্যান্ড ও কম্বোডিয়া আবারও আন্তঃসীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ভয়াবহ সংঘর্ষের কারণে সীমান্ত এলাকার হাজার হাজার বেসামরিক মানুষ স্থান ত্যাগ করছে।

সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৫টা ৪ মিনিটে কম্বোডিয়ার সেনা স্থাপনা ও সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে থাইল্যান্ডের বিমান বাহিনী।

থাই সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বিরোধপূর্ণ সীমান্তে গোলাগুলির সময় এক থাই সেনা নিহত হওয়ার পর দেশটির বিমানবাহিনী কম্বোডিয়ার সামরিক অবস্থানগুলোতে বোমা হামলা চালিয়েছে।

অন্যদিকে কম্বোডিয়া বলছে, তাদের উত্তরাঞ্চলীয় প্রদেশ প্রেহ ভিহিয়ার এবং ওডার মেইনচে থাই সেনাবাহিনীর গুলিতে চার জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

থাইল্যান্ডের উত্তর-পূর্বের সি সা কেট ও উবন রাচাথানি প্রদেশেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। উভয় দেশই সহিংসতার একে অপরকে দায়ী করেছে।

গত জুলাইয়ে যুদ্ধবিরতির পর এটিই দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘর্ষ।

মধ্যস্থতার মাধ্যমে ওই সমঝোতা চুক্তি করতে সাহায্যকারী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সতর্ক করে বলেছেন, নতুন করে সংঘর্ষ শুরু হলে, কয়েক দশক ধরে দুই প্রতিবেশী দেশের স্থিতিশীল সম্পর্ক ভেঙে পড়তে পারে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…