চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যোতির সেঞ্চুরি, শারমিনের ৯৪*, বাংলাদেশের রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী ক্রিকেটার ব্যাটিং করছে, শারমিনের ৯৪* রেকর্ডের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডেতে আগে কোনো সেঞ্চুরি ছিল না বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন জ্যোতি। প্রথম সেঞ্চুরির সুযোগ ছিল শারমিন আক্তারেরও। তার ৯৪ রানের অপরাজিত ইনিংসের সঙ্গে জ্যোতির ক্যারিয়ারসেরায় ভর করে থাইল্যান্ডের মেয়েদের বিপক্ষে রেকর্ড সংগ্রহ গড়ে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে টিম টাইগ্রেস।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান থাইল্যান্ড অধিনায়ক নারুয়েমল চাইওয়াই। ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের সংগ্রহ গড়েছে লাল-সবুজের দল। ওয়ানডেতে টাইগ্রেসদের এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। গতবছর মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২ রান ছিল বাংলাদেশের আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

শুরুটা খুব বেশি ভালো ছিল না বাংলাদেশের। ১৫ রানে ইসমা তানজিমকে হারিয়ে বিপাকে পড়ে দল। সেখান থেকে দারুণভাবে হাল ধরেন আরেক ওপেনার ফারজানা হক ও তিনে নামা শারমিন আক্তার।

Banglabid

ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে ৮২ বলে ফারজানা আউট হন। জুটিতে আসে ১০৪ রান। শেষে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে শারমিনকে। একপ্রান্ত থেকে উইকেট ধরে রানের চাকা সচল রেখে শেষপর্যন্ত ১২৬ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন তিনি। দারুণ ইনিংসটিতে ৪টি চার হাঁকান।

এদিন মারকুটে ইনিংস খেলেছেন জ্যোতি। ৮০ বলে তার ব্যাট থেকে আসে ক্যারিয়ারসেরা ১০১ রান। ১৫টি চার ও এক ছক্কায় সাজান ইনিংস। ইনিংসের শেষ বলে বাউন্ডারি মারতে গিয়ে আদিসারা সুওয়ানচোনথির হাতে ধরা পড়েন তিনি। ৩ উইকেট হারিয়ে ২৭১ রানে থামে বাংলাদেশ। শারমিন ও জ্যোতির জুটিতে এসেছে ১৫২ রান। এটিও রেকর্ড। আগের রেকর্ড ছিল শারমিন আক্তার ও ফারজানা হকের জুটিতে আসা ১৪৩ রান, আইরিশ মেয়েদের বিপক্ষে মিরপুরে।

থাইল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন ফন্নিতা মায়া, থিপাচা পুথাওং ও অনিচা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যোতিথাইল্যান্ডপাকিস্তানবাংলাদেশমেয়েদের ওয়ানডে বিশ্বকাপলিড স্পোর্টসশারমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT