আদালত

রামিসা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ, বুধবার আত্মপক্ষ সমর্থনের দিন

রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের সময়ের ছবি, যেখানে একজন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বুধবার আত্মপক্ষ সমর্থনের দিন ঠিক করেছেন আদালত। হত্যাকাণ্ডে ডলার নামে একজন জড়িত বলে প্রধান অভিযুক্ত সোহেল রানার বক্তব্য বিচার কার্যক্রমকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা বলে আদালতকে অবহিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। রানা যাতে প্রকাশ্যে আর কথা বলতে না পারে সেজন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…