লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় রাতের অন্ধকারে আইডিয়াল একাডেমি গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে ভেঙে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের সব ক’টি পাঠদান কক্ষ। একইসঙ্গে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবিও ভাংচুর করা হয়েছে। সন্ত্রাসীরা লুট করেছে ল্যাপটপ, কম্পিউটারসহ কয়েক লাখ টাকার আসাববপত্র। অনিশ্চয়তায় পড়েছে প্রতিষ্ঠানের আড়াইশ’ শিক্ষার্থীর শিক্ষাজীবন।






