বিনোদন

১০০ কোটির ক্লাবে শহীদ-কৃতির ছবি!

সেলিব্রিটি মহিলার সমুদ্র সৈকত ভ্রমণের ছবি, সুন্দর দৃশ্য ও সূর্য্যরশ্মি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলিব্রিটি মহিলার সমুদ্র সৈকত ভ্রমণের ছবি, যেখানে তিনি হাসিমুখে দাঁড়িয়ে আছেন, পেছনে অন্য পর্যটকরা ও আকাশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তির শুরু থেকেই বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে শহীদ কাপুর ও কৃতি শ্যানন অভিনীত সিনেমা ‘তেরি বাতোঁ মে অ্যায়সি উলঝা জিয়া’। শুধু বক্স অফিসে চমক নয়, আয়ের পাশাপাশি সমালোচক ও দর্শকদের কাছেও ছবিটি ব্যাপক প্রশংসা পাচ্ছে।

বলিউড মুভি রিভিউজ বলছে,  মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৯০ কোটি রুপি। যেখানে শুধুমাত্র ভারতীয় বক্স অফিস থেকেই ছবিটি এখন পর্যন্ত সংগ্রহ করেছে ৫৮ কোটি রুপি!

ফলে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে ছবিটির যে আর বেশি দেরি নাই সেটা বলার আর অপেক্ষা রাখে না।

মূলত ভালোবাসা দিবসকে কেন্দ্র করেই ভালোবাসা দিবসের আগেই মুক্তি পাওয়া শহীদ-কৃতি অভিনীত এই ছবিটি ভালোবাসা দিবসে বেশ ভালো ব্যবসা করেছে। তাইতো চলচ্চিত্র বিশ্লেষকদের দাবি, ১৫০ কোটি রুপির বেশিও আয় দাঁড়াতে পারে ৮৫ কোটি রুপি বাজেটের এই ছবিটির।

ছবিটি পরিচালনা করেছেন অমিত যোশি ও আরাধনা শাহ। সায়েন্স ফিকশন রোমান্টিক কমেডি ঘরানার ছবি এটি। ছবিতে শহীদ ও কৃতি ছাড়া আরও অভিনয় করেছেন ধর্মেন্দ্র ও ডিম্পল কাপাডিয়া।- কইমই

বিষয়:‘তেরি বাতোঁ মে অ্যায়সি উলঝা জিয়া’ কৃতি শ্যানন বক্স অফিস শহীদ কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…