চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রতন থিয়ামের প্রয়াণে স্তব্ধ তেপান্তর নাট্যগ্রাম

রাধামাধব মণ্ডলরাধামাধব মণ্ডল
৭:২৯ অপরাহ্ন ২৩, জুলাই ২০২৫
বিনোদন
A A
কল্লোল ভট্টাচার্য ও রতন থিয়াম, তেপান্তর নাট্যগ্রাম, কাঁকসা

কল্লোল ভট্টাচার্য ও রতন থিয়াম, তেপান্তর নাট্যগ্রাম, কাঁকসা

ভারতীয় নাট্যজগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব রতন থিয়ামের প্রয়াণে শোকস্তব্ধ পশ্চিম বর্ধমানের কাঁকসা। বিশেষ করে বনকাটি গ্রাম পঞ্চায়েতের সাতকাহনিয়া গ্রামের ‘তেপান্তর নাট্যগ্রাম’ যেন আজও বিশ্বাস করতে পারছে না তাদের প্রিয় গুরু আর নেই।

মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ মণিপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন থিয়াম। বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ভারতীয় নাটকে তাঁর অসামান্য অবদান আজও অনন্য, আর তাঁর চলে যাওয়াকে ভারতীয় থিয়েটার জগতে এক গভীর নক্ষত্রপতন হিসেবে দেখছেন সকলেই।

রতন থিয়াম শুধু একজন নাট্যনির্দেশক বা নাট্যকার ছিলেন না, তিনি ছিলেন এক ঐতিহাসিক সেতুবন্ধন। মণিপুরের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভারতবর্ষের মূলধারার নাট্যমঞ্চে যেভাবে তুলে ধরেছেন, তা এককথায় বিস্ময়কর। তাঁর নির্দেশনায় ‘চক্রব্যূহ’, ‘উত্তর প্রিয়দর্শী’, ‘হে নুংশিবি পৃথিবী’, ‘চিংলোঁ মাপান তাম্পক আমা’র মতো কালজয়ী নাটক শুধু ভারতে নয়, সারা বিশ্বেই মঞ্চস্থ হয়েছে।

পদ্মশ্রী প্রাপ্ত এই নাট্যব্যক্তিত্ব জীবনের শেষ দিনগুলোতেও থিয়েটার নিয়েই ছিলেন। চিত্রকলা ও সংগীতেও তাঁর ছিল প্রগাঢ় দক্ষতা। তবে পশ্চিমবঙ্গের কাঁকসার তেপান্তর নাট্যগ্রামের সঙ্গে ছিল তাঁর বিশেষ এক আত্মিক সম্পর্ক।

বহুবার তিনি এসেছেন তেপান্তরে। এই গ্রামীণ থিয়েটার কমিউনটির গঠন, ভাবনা ও পথচলায় ছিলেন প্রত্যক্ষ অনুপ্রেরণা। নাট্যজন কল্লোল ভট্টাচার্য, যিনি তেপান্তরের কর্ণধার, বলছিলেন, “তিনি শুধু গুরু নন, ছিলেন একজন পথপ্রদর্শক। থিয়ামদার অনুপ্রেরণাতেই তেপান্তর নাট্যগ্রাম তৈরি হয়। তাঁর প্রয়াণে যেন এই মাটিতেই পড়ে রইল এক গভীর শূন্যতা।”

তেপান্তরের শিল্পী, কর্মী, ছাত্র ও দর্শকদের চোখে জল। তাঁদের প্রাণের মানুষটির আর কোনওদিন ফিরে না আসার যন্ত্রণা যেন পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। শোকস্তব্ধ চারপাশ, নিঃশব্দ নাট্যগৃহ—এই শূন্যতা শুধু স্থান নয়, অনুভবেরও।

Reneta

ভারতের নাট্যচর্চার ইতিহাসে রতন থিয়াম চিরস্মরণীয় হয়ে থাকবেন। তবে কাঁকসার তেপান্তর নাট্যগ্রামে তিনি শুধু ইতিহাস নন, ছিলেন আত্মার আত্মীয়। তাঁর চলে যাওয়ায় যেন থেমে গেল এক নাট্যজীবনের অবিচ্ছেদ্য অধ্যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: কাঁকসাতেপান্তর গ্রামনাটক নির্দেশকভারতীয় মঞ্চ নাটকমঞ্চরতন থিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় মামলা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায় ঘোষণা আজ

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৬ ফেব্রুয়ারি বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচনি দায়িত্ব পালনে ১ হাজার ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT