চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে বিদায় করে আরামে ঘুমিয়েছেন টেন হাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমের শুরু থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগের সঙ্গে বনিবনা হচ্ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর। যার জেরে কাতার বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগে বিস্ফোরক এক সাক্ষাৎকার দেন পর্তুগিজ মহাতারকা। তার আগেই দল থেকে বাদ পড়তে থাকেন সিআর সেভেন, বিশ্বকাপের মাঝে চুক্তিরও ইতি টানতে হয় মহাতারকা ফরোয়ার্ডকে। ওদিকে রোনালদোকে বিদায় করে বেশ আরামেই ঘুমিয়েছেন কোচ টেন হাগ।

বিশ্বকাপের আগে ইউনাইটেডের ব্যাপারে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়েছিলেন রোনালদো। কোচ এরিক টেন হাগ, ওয়েন রুনি, গ্যারি নেভিলদের নিয়ে করেছিলেন বিস্ফোরক মন্তব্য। সেসময় কথা দৈর্ঘ্য-প্রস্থ ছাপিয়ে অনেকদূর জল গড়িয়েছিল। সবশেষে সম্পর্ক ছিন্নের ঘোষণা আসে ইউনাইটেডের পক্ষ থেকে।

ওল্ড ট্রাফোর্ডে একসময় ইউনাইটেডের কঠিন সময়ে দুর্দান্ত সব ম্যাচ জেতাতেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ইংলিশ ক্লাবটির হয়ে তিনবার প্রিমিয়ার লিগ, একবার চ্যাম্পিয়ন্স লিগসহ ৯টি শিরোপা জিতেছেন। সেই রোনালদোর সঙ্গে সম্পর্কের টানাপোড়ন শুরু হয় ইউনাইটেডের। রেড ডেভিলদের ডেরায় দ্বিতীয়বার এসে টেন হাগের সময়েই ঘটে সবকিছু।

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে রোববার সংবাদ সম্মেলনে রোনালদোকে দল থেকে বাদ দেয়ার ব্যাপারে বলেছেন টেন হাগ, ‘দলের পরিণতি আমি বুঝতে পারছিলাম। এমন সিদ্ধান্তের পেছনে যথেষ্ট কারণও ছিল। তবে এটি নেতিবাচকও হতে পারত। ফুটবলে সবই সম্ভব। আমি আসলে উদ্বিগ্ন ছিলাম না। এমনকি ভালো ঘুমিয়েছিলামও ওই দিনগুলোতে। ক্লাব এবং দলের স্বার্থে সিদ্ধান্তগুলো নিতে হয়েছে।’

‘এসব আমার কাজ ও দায়িত্বের মধ্যে পড়ে। যা আমাকেই করতে হবে। আমাকে স্বল্পমেয়াদী চিন্তা করলে হবে না, দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে হয়েছে। সবসময় কৌশলগতভাবে চিন্তা করেছি।’

মৌসুমের শুরুতে ফর্মে না থেকেও ইউনাইটেডের চিত্র পাল্টে যায় বিশ্বকাপ বিরতির পর। রোনালদো চলে যাওয়ার পর ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩০ ম্যাচে জয় পেয়েছে টেন হাগের দল। নিউক্যাসলকে হারিয়ে ৬ বছর পর জিতেছে কারবাও কাপ। এমনকি শিরোপা লড়াইয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল ও ইউরোপা লিগের শেষ ষোলোতে পোঁছে গেছে। ডাচ কোচ হাগের অধীনে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে রয়েছে রেড ডেভিলরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেন হাগপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডরোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ জামায়াত নেতা রবিউল বাশার

এপ্রিল ২৯, ২০২৬

ফেডারেশনের অনুমতি ছাড়াই ফুটবলে ফিরছে আফগানিস্তান

এপ্রিল ২৯, ২০২৬

‘আজ থেকেই নিজের জন্য জমানোর চেষ্টা করুন’

এপ্রিল ২৯, ২০২৬

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৯, ২০২৬

জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর দুর্ভোগে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT