চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেডকে কোচিং করানো মানে হাত বেঁধে সাঁতার কাটা

টেন হাগের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ১৩, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

আর্সেনালের বিপক্ষে হেরে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে টানা নবম পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের আটে থাকা দলটির আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা আগেই নিভেছে। টেবিলের পাঁচে থেকে ইউরোপা লিগে খেলার সম্ভাবনাও ক্ষীণ। এমন শোচনীয় অবস্থার মাঝে বিস্ফোরক মন্তব্য করে বসলেন কোচ এরিক টেন হাগ।

রেড ডেভিলদের কোচ ইংলিশ জায়ান্টদের দায়িত্ব পালনকে পিঠের পেছনে হাত বেঁধে সাঁতার কাটার সঙ্গে তুলনা করেছেন। ক্লাবের দুঃসময়ে দলের চোট সমস্যার কথা উল্লেখ করে জানান, তার কাজ ক্রমশ কঠিন হয়ে পড়েছে।

‘যেকোনো ম্যানেজার সবসময় ভালো কিছু করতে পারে। কিন্তু এখানে দুবছর আছি এবং মাত্র একবার খেলোয়াড়দের পুরো গ্রুপটার সঙ্গে ছিলাম। এতো চোট আক্রান্ত একটি দলকে এগিয়ে নিতে পারবেন না। ব্যাপারটা পিঠের পেছনে হাত বেঁধে দিয়ে সাঁতার কাটার মতো। আপনাকে মাথাটি পানির উপরে রাখতে হবে এবং আমরা সেই চেষ্টা করছি।’

‘আমাদের সকল সমস্যায় ফিরে তাকিয়ে তারপর পারফরম্যান্স বিশ্লেষণ করুন। দেখতে হবে, আমরা প্রতিযোগী ছিলাম। তবে অবশ্যই যেমনটা চেয়েছিলেন, তেমন হয়নি। আমাদের জিততে হবে, প্রতিটি খেলা জিততে হবে। তবে এই মুহূর্তে আমরা এমন অবস্থায় নেই। অবশ্যই চোটজর্জর এমন দল নিয়ে নয়।’

টেন হাগের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম রক্ষণ। মিডফিল্ডার কাসেমিরোকে রক্ষণে খেলাতে তিনি বাধ্য হয়েছিলেন। কারণ ব্রুনো ফের্নান্দেস, মার্কাস র‍্যাশফোর্ড, হ্যারি ম্যাগুয়ের এবং ম্যাসন মাউন্টরা চোটে অনুপস্থিত।

ইউনাইটেড এমাসের শেষদিকে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারাতে পারলে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। কিন্তু এফএ কাপের ফাইনালিস্টরা সব প্রতিযোগিতা মিনিয়ে শেষ ৯ ম্যাচের মধ্যে মাত্র একটি জিততে পেরেছে। সেটিও অবনমন হয়ে যাওয়া শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে।

Reneta

এফএ কাপে জিততে না পারলে রেড ডেভিলরা ইউরোপা লিগে খেলতে পারবে না। কারণ ইপিএলের শেষ দুই ম্যাচ জিতলে দলটির পয়েন্ট হবে ৬০। বর্তমানে টেবিলের পঞ্চম স্থানে থাকা টটেনহ্যাম হটস্পার দুই ম্যাচ বাকি থাকতে ৬৩ পয়েন্ট ঝুলিতে ভরেছে।

টেবিলের ষষ্ঠ স্থানে থেকে ইপিএলে মৌসুম শেষে ব্যর্থ হলে টেন হাগের দলের জুটবে না কনফারেন্স লিগে খেলার টিকিটও। এমন হলে ইউনাইটেড ১০ বছরের মধ্যে প্রথমবার ইউরোপীয় কোনো আসরে না খেলে আগামী মৌসুম পার করবে।

বিষয়টি নিয়ে উদ্বিগ্ন টেন হাগের ভাষ্য, ‘এটা খুবই ক্ষতিকর। এমন পরিস্থিতিতেই আমরা রয়েছি। সবাই জানে সমস্যাগুলো কতটা ব্যাপক। তবুও আমাদের কাছে লড়াইয়ের সুযোগ রয়েছে। আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। সমর্থকরা বোঝে আমরা কোন পরিস্থিতিতে আছি। আজ তারা প্রথম বাঁশি থেকে আমাদের সমর্থন জুগিয়েছে। তারা দেখেছে দলের সমর্থন প্রয়োজন। তাই আমরা ঐক্যবদ্ধ এবং এটা খুবই ভালো দিক।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগটেন হাগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিত্যক্ত ভবনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুলাই ২৬, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

দেশের চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬

জিয়াউর রহমানের সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

জুলাই ২৬, ২০২৬

পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ: কেন একটি নির্ভরযোগ্য তথ্যব্যবস্থা জরুরি?

জুলাই ২৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: নারী, পাহাড় ও রাষ্ট্র সংস্কার নিয়ে ‘ন্যারেটিভ আলাপ’ অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT