পরিবেশ

ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় কমতে পারে তাপমাত্রা

ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় কমতে পারে তাপমাত্রা

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমার কথাও জানায় সংস্থাটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

বিষয়:আবহাওয়া অধিদপ্তরতাপমাত্রাপূর্বাভাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…