ফুটবল

মেসি ‘পরবর্তী’ যুগে বলিভিয়াকে বিধ্বস্ত করে পথচলা শুরু আর্জেন্টিনার

মেসি ‘পরবর্তী’ যুগে বলিভিয়াকে বিধ্বস্ত করে পথচলা শুরু আর্জেন্টিনার

সেপ্টেম্বরের ২৬ তারিখ থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক বিরতি। সেখানে অক্টোবরের ১ তারিখে প্রথম ম্যাচ ম্যাচে নেমেছিল আর্জেন্টিনা। লিওনেল মেসি অবসর ঘোষণার কারণে সকালে বলিভিয়ার বিপক্ষে ছিল আলবিসেলেস্তেদের নতুন যুগের সূচনা। তবে তার বিদায়ী আয়োজনের জন্য বরাদ্দ আছে একটি ম্যাচ। তার আগে ঘরের মাঠে ৪-০ গোলের বড় জয় তুলল আলবিসেলেস্তেরা।

চলতি বিরতিতে আর্জেন্টিনার তিন ম্যাচের শেষটিতে বেনিনের বিপক্ষে বিদায়ী মঞ্চে খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার আর্জেন্টিনার কর্দোবায় মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়াকে এক হালি গোল দিয়েছে লিওনেল স্কালোনির দল। গোল করেছেন লৌতারো মার্টিনেজ, নিকো পাজ , ক্রিস্টিয়ান রোমেরো এবং হোসে ম্যানুয়েল লোপেজ।

ম্যাচের ১৯তম মিনিটে মার্টিনেজের গোলে লিড নেয় আর্জেন্টিনা। ২৯ মিনিটে ব্যবধান দিগুণ করেন নিকো পাজ। ২-০তে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

ম্যাচের ৫৪ মিনিটে স্কোরবোর্ডে তৃতীয় গোল যোগ করেন মেসির পর অধিনায়কত্ব পাওয়া রোমেরো। ম্যাচের শেষ মুহূর্তে ব্যবধান আরও বড় করেন লোপেজ, ৮৬ মিনিটে বলিভিয়ার তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল জড়ান তিনি।

আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ ৩ অক্টোবর, বুরকিনা ফাসোর বিপক্ষে। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে, যেখানে শেষবারের মতো আকাশী-নীল জার্সিতে খেলবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি। ম্যাচ দুটি মনুমেন্টাল স্টেডিয়ামে লড়বে আলবিসেলেস্তে দল।

বিষয়:আন্তর্জাতিক প্রীতি ফুটবলআর্জেন্টিনাবলিভিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…