পরিবেশ

সর্বোচ্চ তাপমাত্রা শ্রীমঙ্গলে, সর্বনিম্ন তেঁতুলিয়ায়

চ্যানেল আই ভবন ও টেলিস্কোপের ধ্বংসাবশেষ, আকাশে কিছু মেঘ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই ভবন ও টেলিস্কোপের ধ্বংসাবশেষ, আকাশে কিছু মেঘ, বাংলাদেশে একটি টেলিভিশন স্টেশন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত এবং অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সারাদেশে কোথাও কোন বৃষ্টিপাত হয়নি।

রোববার শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব ববেঙ্গাপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আজ ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ২৭ মিনিটে।

 

 

বিষয়:আবহাওয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…